TRENDING:

Bangla News: টিউশন থেকে কাঁদতে কাঁদতে ফিরছে মেয়ে! পরিবারের লোকেরা ‌যা জানতে পারল শিউরে উঠবেন, কাঁঠালবাড়ির ঘটনা

Last Updated:

Bangla News: গৃহশিক্ষকের বাড়ি থেকে ফিরে মেয়েটি যা বলল, শুনলে আপনারও পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভয়ঙ্কর অভিযোগ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: টিউশন থেকে ফিরতে দেরি। পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে দেখেন কাঁদতে কাঁদতে ফিরছে মেয়ে। কিন্তু কেন?
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

এই প্রশ্নের উত্তরে যা শুনলেন তারা, যা শুনলে আপনারও পায়ের তলার মাটি সরে যেতে পারে। গৃহশিক্ষকের বাড়ি পড়তে গিয়ে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুলেছে ওই মেয়েটি।

ফের নাবালিকা নির্যাতনের ঘটনায় তোলপাড় জেলা। তারই মধ্যে গত চার এপ্রিল আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়ী গ্ৰাম পঞ্চায়েত এলাকাতে এক নাবালিকাকে শ্লীলতাহানি করে তার গৃহশিক্ষক বলে অভিযোগ। মেয়েটি তার দিদিকে এই বিষয়টি জানায় বলে জানা যায়।

advertisement

আরও পড়ুন: ‘জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন’! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা

বিষয়টি গ্রামে জানাজানি হতেই ফেরার গৃহশিক্ষক। ঘটনার পরেরদিন থানায় অভিযোগ হয় তারপরেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ বলে ক্ষিপ্ত এলাকাবাসীরা। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ হয় আলিপুরদুয়ার জেলার ওই গ্রামে। এদিন পথ অবরোধ করে নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা। দীর্ঘ এক ঘণ্টা চলে এই অবরোধ।

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কে ঢুকে মহিলা বললেন, ‘টাকা তুলব’! চেক দিলেন ক্যাশিয়ারের হাতে, তারপর? এ কী লেখা?

পরবর্তীতে সোনাপুর ফাঁড়ি পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয়। আন্দোলনকারীরা জানান, পুলিশ আরও পাঁচ দিন সময় চেয়েছে এই সময়ের মধ্যে ওই অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলে শনিবার দিন থেকে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: টিউশন থেকে কাঁদতে কাঁদতে ফিরছে মেয়ে! পরিবারের লোকেরা ‌যা জানতে পারল শিউরে উঠবেন, কাঁঠালবাড়ির ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল