উধাও সমাধিস্থ মৃতদেহের মাথা। ঘটনাকে ঘিরে রবিবার চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বেলন পঞ্চায়েতের লাহিল এলাকায়। জানা গিয়েছে, লাহিল এলাকার বাসিন্দা স্থানীয় মন্দিরের পুরোহিত ব্রজেন্দ্র রায়ের দিন দশেক আগে মৃত্যু হয়। রীতি অনুযায়ী গ্রামের কাছে তাঁকে সমাধিস্থ করা হয়। এদিন ছিল শ্রাদ্ধানুষ্ঠান।
advertisement
কিন্তু সকালে তাঁর সমাধিস্থলে মাটি আলগা হয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে আসে চাকুলিয়া থানার পুলিশ। দেখা যায় মৃত পুরোহিতের মাথা উধাও। কারা এই কাণ্ড ঘটাল তা নিয়ে ধোঁয়াশায় স্থানীয়রা।
advertisement
এমনকী শনিবার রাতে মন্দির ও মন্দির সংলগ্ন এক দোকানের দুটি টিউবওয়েল উধাও। গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসীরা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসীরা।
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 21, 2025 3:00 PM IST
