বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: শীতে নলেন গুড়েই ভরসা? বড়সড় ক্ষতি হতে পারে! খাওয়ার আগে জানুন কীভাবে তৈরি হচ্ছে
আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতরা দক্ষিণেশ্বর থেকে কালিম্পঙের চুইখিমে তাঁদের আর এক বাড়ির দিকে যাচ্ছিলেন বলেই জানা গিয়েছে। পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি উদ্ধার করে।
advertisement
মৃতের বাবা জানিয়েছেন, সকালবেলা ঘটে দুর্ঘটনাটি। বাসের পেছনে ধাক্কা দেয় বোলেরো। তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বিশ্বজিৎ মিশ্র
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2023 12:18 PM IST
