ভরা বাজার এলাকার মাঝে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা।
advertisement
দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে ছুটে আসে দমকল। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দমকলের বাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
পুড়ে ছাই দোকানের সমস্ত কিছু
advertisement
দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, রাত দুটো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়েই ছুটে আসেন তারা। তবে কীভাবে দোকান দুটিতে আগুন লাগল সেই উত্তর এখনও অধরা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Nov 13, 2025 2:12 PM IST
