দুধিয়ার লোহার সেতু পাড়ের গ্রাম মালাবাসি বস্তি। এই গ্রামে মানুষের একমাত্র উপার্জনের উপায় হল হোমস্টে। গ্রামে রয়েছে ১০টি হোমস্টে। কিন্তু বিপর্যয়ের পর থেকে পর্যটক শূন্য অবস্থায় পড়ে রয়েছে সেই সমস্ত হোমস্টেগুলো। বেশিরভাগ হোমস্টেতে তালা ঝুলছে। দ্রুত লোহার সেতুর বিকল্প সেতু তৈরি না হলে সংসার চালানো মুশকিল হয়ে উঠবে স্থানীয় লোকজনদের।
advertisement
লোহার সেতু ভেঙে পড়ায় গৃহস্থলীর খাদ্যসামগ্রী আনতেও বেগ পেতে হচ্ছে গ্রামবাসীদের। ৩০ মিনিটের রাস্তা আজ ৩ ঘন্টার হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় একদিকে নেই পর্যটক অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দু’বেলার দু’মুঠো অন্নের জোগাড়ের জন্য কঠিক পরিশ্রম করতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। তবে অক্টোবরের মধ্যেই দুধিয়া ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Oct 12, 2025 12:25 PM IST
