জানা গিয়েছে, মোটরবাইক চালকের নাম রাজীব গোপ। ২৫ বছর বয়স তাঁর। রাজীবের বাড়ি মাদারিহাটের মুজনাই চা বাগানে। মৃত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
এদিন রাতে একটি ট্রাক মোটরবাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরববর্তীতে দু’জন যুবককে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ২ব্যক্তিকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
বীরপাড়া এলাকায় ট্রাকের দৌরাত্ম নতুন ঘটনা নয়। ট্রাক রাস্তার ওপর কোনও রকম আলো না জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। যার ফলে বেড়ে চলে দুর্ঘটনা। এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2024 12:57 PM IST






