ঘাতক হয়ে উঠল বাড়িতে মজুত বোমা। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৬ বছরের মহম্মদ নওশাদের।
আহত শিশুটিকে প্রথমে লোধন স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ। সেখান থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে ঘটনাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে চালানোর চেষ্টা হলেও, সত্যিটা চাপা দেওয়া যায়নি। যদিও ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের বাকিরা। এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত মৃতের কাকা আনোয়ার আলি। নির্বাচনের আগে বাড়িতে বোমা মজুত করে রেখেছিল সে। এমনটাই অনুমান পুলিশের। এর আগেও অপরাধমূলক কাজে পুলিশের খাতায় নাম রয়েছে আনোয়ারের।
advertisement
ঘটনার পর থেকে ফেরার আনোয়ার। থমথমে এলাকায় চলছে পুলিশের টহল।
Location :
First Published :
Mar 17, 2019 7:25 PM IST
