স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এলাকায় একটি পুকুরে কয়েকজন যুবক মাছ ধরার উদ্দেশ্যে জল কমাচ্ছিলেন। জল কমে গেলে কচুরিপানা তুলতে গিয়ে হঠাৎই তারা কচুরিপানার নিচে দেখতে পান বিশাল এক অজগর সাপ। সাপটিকে দেখে আতঙ্কে ছুটে পালান যুবকেরা।
advertisement
এরপর এলাকার কয়েকজন সাহসী যুবক মিলিতভাবে সাপটিকে পুকুর থেকে উদ্ধার করে ডাঙায় তুলে আনেন। খবর পেয়ে বন দফতরে যোগাযোগ করা হলেও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেন। অবশেষে স্থানীয় যুবকেরাই সেই অজগরটিকে মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিট অফিসে নিয়ে যান।
advertisement
বন্যপ্রাণী আইনে সিডিউল ১ অন্তর্ভুক্ত এই অজগর সাপ উদ্ধারের পর সাধারণ মানুষ সাপটিকে গলায় পেঁচিয়ে উল্লাস করে সেলফি তোলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2025 3:07 PM IST
