TRENDING:

স্ত্রী চাকরি-ব্যবসা করলেও কি স্বামীর থেকে খোরপোশ পেতে পারে? হাইকোর্টের রায়ে তোলপাড় পড়ল দেশে

Last Updated:

স্ত্রী রোজগার করলেও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রী খোরপোশের দাবি করতে পারেন। কিছুদিন আগে এমনই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোজগার করা মহিলারা কি খোরপোশ পেতে পারেন? কী বলল বম্বে হাইকোর্ট?
রোজগার করা মহিলারা কি খোরপোশ পেতে পারেন? কী বলল বম্বে হাইকোর্ট?
advertisement

স্ত্রী রোজগার করেন মানে এই নয় যে তিনি বিবাহবিচ্ছেদের পর খোরপোশ পেতে পারেন না এমন নয়। এক যুবকের আর্জি খারিজ করে ঠিক এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট।

advertisement

স্ত্রী রোজগার করলেও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রী খোরপোশের দাবি করতে পারেন। কিছুদিন আগে এমনই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার একই রায় দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।

advertisement

বিবাহবিচ্ছেদের একটি মামলায় এক যুবকের আর্জি খারিজ করে প্রাক্তন স্ত্রীকে ১৫ হাজার টাকা মাসোহারা দিতে বলল বম্বে হাইকোর্ট।

advertisement

এই প্রসঙ্গে ঊর্মিলা জোশি ফালকের পর্যবেক্ষণ, “প্রাক্তন স্বামী যে ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার আইনগত দিক থেকে কোনও ভিত্তি নেই।”প্রসঙ্গত, কিছু মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল ওই দম্পতির। প্রাক্তন স্বামীকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্ত্রীকে খোরপোশ দিতে বলে পরিবার আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই উচ্চ আদালতে যান স্বামী।

advertisement

এই প্রসঙ্গে তাঁর প্রাক্তন স্বামী জানান, প্রাক্তন স্ত্রী পেশায় ফিজিওথেরাপিস্ট। তাঁর আয়ে দুই সন্তানের সুখে স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন হয়। কিন্তু এই যুক্তি নাকচ হয়ে যায় আদালতে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আদালত জানায়, “স্ত্রী রোজগার করলেও তিনি খোরপোশ পেতে পারেন এবং তা সম্পূর্ণ আইনসঙ্গত।”একই রকম একটি মামলায় একই রায় দিয়েছিল দিল্লি আদালত।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রী চাকরি-ব্যবসা করলেও কি স্বামীর থেকে খোরপোশ পেতে পারে? হাইকোর্টের রায়ে তোলপাড় পড়ল দেশে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল