TRENDING:

আরশোলার ভয়ে ১৮টি বাড়ি পরিবর্তন! স্ত্রী’র উপর বিরক্ত হয়ে ডিভোর্স চাইলেন স্বামী

Last Updated:

২০১৮ সাল থেকে এই বাড়ি বদলানোর সূত্রপাত । এ যাবৎ ১৮টি বাড়ি পরিবর্তন করেছেন তাঁরা । বহু মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েও লাভ হয়নি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: অনেকেই বিভিন্ন জীব জন্তুকে ভয় পান । কীটপতঙ্গকেও সমঝে চলেন অনেকে । আরশোলা এমনই একটি পতঙ্গ যা সম্ভবত ভয় পাওয়ার তালিকায় বেশ উচ্চাসনেই বসে আছে । কিন্তু ভয় পাওয়া অনেক সময় এমনই জায়গায় চলে যায় যে, তা মানসিক রোগ হিসাবে গণ্য হয় । এ ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সে রকমই ।
advertisement

মধ্যপ্রদেশের ভোপালের এক দম্পতির সংসার ভাঙতে বসেছে আরশোলা ভীতির কারণেই । পেশায় ইঞ্জিনিয়ার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী আরশোলায় মারাত্মক ভয় পান । আর এই কারণে পরিবার পরিজনের কাছে, বন্ধুবান্ধব, চেনা-পরিচিতদের কাছে বারংবার তাঁর সম্মানহানি হয়েছে । মোট ১৮টি বাড়ি বদলাতে হয়েছে তাঁকে এ যাবৎ । এই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্ত হতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন তিনি ।

advertisement

ওই ব্যক্তি জানিয়েছেন, ২০১৭ সালে বিয়ের পর প্রথম স্ত্রী’র এ হেন ফোবিয়া বা ভয়ের কথা জানতে পারেন তাঁরা । বিয়ের পরপরই বাড়ির রান্নাঘরে কাজ করতে করতে আরশোলা দেখে চিল চিৎকার করে ছুটে বেরিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী । সেই চিৎকারের চোটে বাড়ির সবাই ভয় পেয়ে গিয়েছিলেন । এর পরপরই সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে তাঁকে উঠে যেতে বাধ্য করেন স্ত্রী । ২০১৮ সাল থেকে এই বাড়ি বদলানোর সূত্রপাত । এ যাবৎ ১৮টি বাড়ি পরিবর্তন করেছেন তাঁরা । বহু মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছেন স্ত্রী’কে । কিন্তু কিছুতেই চিকিৎসকের দেওয়া ওষুধ খেতে চান না স্ত্রী । বারংবার একই ঘটনার পুনরাবৃত্তিতে বিরক্ত হয়ে এ বার বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

ওই মহিলা অবশ্য বলেছেন, তাঁর সমস্যাটা বুঝতেই পারছেন না তাঁর স্বামী । উপরন্তু তাঁকে মানসিক রোগী প্রতিপন্ন করার চেষ্টা করছেন তিনি ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আরশোলার ভয়ে ১৮টি বাড়ি পরিবর্তন! স্ত্রী’র উপর বিরক্ত হয়ে ডিভোর্স চাইলেন স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল