TRENDING:

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে শ্যাম্পু-সাবান মেখে স্নান বাধ্যতামূলক!

Last Updated:

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে শ্যাম্পু-সাবান মেখে স্নান বাধ্যতামূলক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা ৷ প্রশাসনিক প্রধানের সঙ্গে সাক্ষাতের সুযোগ তো সহজে মেলে না, তাই দেখা করার আগে মানতে হবে সুরক্ষার হরেক নির্দেশ ৷ সেই নির্দেশিকায় নয়া নির্দেশ যোগ করল প্রশাসন ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে সাবান শ্যাম্পু মেখে স্নান করা বাধ্যতামূলক ৷encephalitis
advertisement

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের আগে কুশীনগরের বাসিন্দাদের এমনই নির্দেশ দিল ইউপি প্রশাসন ৷ এমনকী স্নানের জন্য বাসিন্দাদের বিনামূল্যে শ্যাম্পু, সাবান ও সুগন্ধীও বিতরণ করা হয় ৷ প্রশাসনের এমন পদক্ষেপে তৈরি হয়েছে বিতর্ক ৷

যোগীর রাজ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এনসেফালাইটিসের টিকাকরণ ৷ কর্মসূচির জন্য এক কোটি টিকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷ এই বৃহৎ কর্মসূচির আওতায় রাজ্যের ৩৮ টি জেলার ৮৮ লক্ষ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার ৷ কুশীনগরে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ কুশীনগরের মুসাহর সম্প্রদায়ের মানুষদের এই অনুষ্ঠানেই যোগ দেওয়ার আগে স্নান করে সুগন্ধী ছড়িয়ে আসার নির্দেশ দেয় প্রশাসন ৷

advertisement

তাদের যুক্তি ছিল, স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার খাতিরে মানুষের ভালোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এমনকী, মুখ্যমন্ত্রীর আসার আগে গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করে নতুন শৌচালয়ও বানানো হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তবে এই নির্দেশে প্রশাসনের উপর ক্রুদ্ধ কুশীগ্রামের বাসিন্দারা ৷ এর আগেও যোগী আদিত্যনাথের আগমন উপলক্ষে প্রশাসনের পদক্ষেপে উঠেছে বিতর্ক ৷ সম্প্রতি এক শহিদের পরিজনদের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হওয়ার প্রোগ্রাম স্থির হতেই প্রশাসনের তরফে সে বাড়িতে এসি ও মোলায়েম সোফা রাখার ব্যবস্থা করা হয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রী যোগী বিদায় নেওয়ার পর সবজিনিস খুলে নিয়ে যাওয়া হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে শ্যাম্পু-সাবান মেখে স্নান বাধ্যতামূলক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল