TRENDING:

একের পর এক বিতর্কে অচল রাজ্যসভা, ক্ষুব্ধ নাইডু সাংসদদের সঙ্গে বাতিল নৈশভোজ

Last Updated:

এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷ এতে দেশের অগ্রগতিও ব্যহত হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷ এতে দেশের অগ্রগতিও ব্যহত হচ্ছে ৷ সেই কারণে ক্ষুব্ধ উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ৷ সাংসদদের নিয়ে নৈশভোজও বাতিল করেছেন তিনি ৷
advertisement

সূত্রের খবর, বুধবার নৈশভোজের আয়োজন করা হয়েছিল ৷ এমনকী, সকল সাংসদদের আমন্ত্রনও জানান হয়েছিল ৷ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও বিষয়টি বলা হয়েছিল ৷ কিন্তু মঙ্গলবার রাতেই একেবারে শেষ মুহূর্তে পুরো অনুষ্ঠান বাতিল করেন বেঙ্কাইয়া নাইডু ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

নাইডু জানিয়েছেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবের পাশাপাশি ইরাকে ভারতীয় হত্যা ৷ একের পর এক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে সংসদ ৷ তবে, তিনি আশা করেছিলেন মঙ্গলবারের মধ্যে সমস্ত বিতর্ক থেমে যাবে ৷ কিন্তু তা না হওয়ার জন্যই সংসদে নৈশভোজ বাতিল করলেন বেঙ্কাইয়া ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
একের পর এক বিতর্কে অচল রাজ্যসভা, ক্ষুব্ধ নাইডু সাংসদদের সঙ্গে বাতিল নৈশভোজ