মোদি জানান, যখন দু’টি গণতান্ত্রিক দেশ একজোট হয়ে কথা বলে, তখন তা আন্তর্জাতিক ক্ষেত্রে জোরদার হয়ে যায়৷ তিনি জানান, এই অবস্থায় বাইরে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত৷
advertisement
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মাঝে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়া X-এ একটি পোস্ট করে, প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে জোর দেওয়ার কথাও জানিয়েছি। যত দ্রুত সম্ভব যাতে এই শত্রুতার পরিস্থিতি বন্ধ হয়, তার প্রয়োজনীয়তাও পুনর্ব্যক্ত করেছে ভারত’৷
গত শনিবার আমেরিকা ইজরায়েলের যৌথ হানায় সপরিবারে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের৷ তারপর থেকেই গালফ রিজিয়নের একাধিক দেশে থাকা মার্কিন ঘআঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান৷ পাল্টা আমেরিকার তরফেও চলছে প্রত্যাঘাত৷
আরও পড়ুন: ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের, সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ইরানের বর্তমান প্রশাসন সূত্রের খবর, এই হামলায় ইতিমধ্যেই প্রায় ৫৫০ জনের মৃত্যু হয়েছে সে দেশের৷ কুয়েতে থাকা আমেরিকার আলি আল সালেম বিমানঘাঁটিতে নিশানা করে মিসাইল হামলা চালিয়েছে তেহরানও৷ অন্যদিকে, সৌদি আরবের কাস টানুরা তৈল পরিশোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে ইরান৷ প্রসঙ্গত, এটাই বিশ্বের সবচেয়ে বড় তেল সংশোধনাগার৷ এখানে তেল উৎপাদন বন্ধ হওয়ায় সারা বিশ্বের তেলের বাজারে সমস্যা তৈরি হতে পারে৷
অর্থনৈতিক বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাসের মতে, ‘‘ভারত সরাসরি যুদ্ধে নেই, কিন্তু ভারতে এই যুদ্ধের প্রভাব পড়বেই। তেলের দাম বাড়তে শুরু হয়েছে, এবং এই কনফ্লিক্ট বাড়লে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে। মূল্যবৃদ্ধি শুরু হয়ে যাবে। লজিস্টিক প্রবলেম, নো ফ্লাই জোন, জল আকাশপথে ব্যবসাতে সমস্যা। প্রচুর ভারতীয় রয়েছে মধ্যপ্রাচ্যে, যুদ্ধের প্রভাব যদি চলে, তাদের ফিরিয়ে আনা হলে কীভাবে ডিল করবে সরকার, সেটাও দেখতে হবে। বাজার স্থায়িত্ব পাচ্ছে না। রাশিয়ার তেল কেনা কমেছে, মধ্যপ্রাচ্যের তেল কতটা পাওয়া যাবে জানা নেই, ডবল ইমপ্যাক্ট পড়বে। কবে ভেনেজুয়েলার তেল আসবে জানা নেই। আমরা তেল বাইরের বাজার থেকেই কিনি, তাই ভারতে প্রভাব পড়বেই।’’
