TRENDING:

গণধর্ষণের অভিযোগ জানাতে গেলে ধর্ষিতাকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পুলিশকর্মীর

Last Updated:

ধর্ষণের পর অভিযোগ দায়ের করাতে গেলে এরকম ঘটনা যে ঘটতে পারে তা ভাবতে পারেননি ধর্ষিতা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রামপুর: ধর্ষণের পর অভিযোগ দায়ের করাতে গেলে এরকম ঘটনা যে ঘটতে পারে তা ভাবতে পারেননি ধর্ষিতা ৷ ৩৭ বছরের নির্যাতিতা রামপুর শহরের গঞ্জ থানায় সাহায্যের জন্য গিয়েছিলেন ৷ কিন্তু সাহায্য করার বদলে শারীরিক সম্পর্ক স্থাপনের শর্ত রেখেছিল থানার তদন্তকারী অফিসার ৷
advertisement

অভিযোগ, থানায় মহিলা ধর্ষণকারীদের গ্রেফতারি চাইতে গেলে কর্মরত এসআই তার সঙ্গে প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপন করার কথা বলেন ৷ এই প্রস্তাবে রাজি হলেই ধর্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি ৷

নির্যাতিতা তাতে রাজি না হওয়ায় তিনি রাজি না হওয়ায় মামলার ক্লোজার রিপোর্ট জমা দেন ওই এসআই। কোনও উপায় নে দেখে তিনি ফের এসআই-এর দ্বারস্থ হন ৷ কিন্তু এবার পুরো কথোপকথন রেকর্ড করে এসপি-র কাছে তা জমা দেন ৷ এরপর অভিযুক্ত এসআই-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন এসপি ৷

advertisement

নির্যাতিতার বয়ান অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ওই মহিলাকে দু’জন ব্যক্তি গণধর্ষণ করে ৷ তাদের মধ্যে একজন তার পূর্বপরিচিত ছিলেন ৷ ঘটনার দিন এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল নির্যাতিতা ৷ ফেরার সময় ধর্ষকরা তাকে গাড়িতে লিফ্ট দেয় ৷ এরপর বন্দুক ঠেকিয়ে তাকে গণধর্ষণ করে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

পুলিশ প্রথমে এফআইআর দায়ের করতে চায়নি। মহিলা স্থানীয় আদালতে গেলে তাদের নির্দেশে মামলা রুজু হয়। এরপর অভিযুক্ত ৫৫ বছর বয়সি আমির আহমেদ, ও ৪৫ বছরের সাত্তার আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গণধর্ষণের অভিযোগ জানাতে গেলে ধর্ষিতাকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পুলিশকর্মীর