TRENDING:

‘নগ্ন হয়ে নাচলে ৫০ কোটির বৃষ্টি হবে’, আদিবাসী কিশোরীকে প্রতিশ্রুতি দিয়ে নাগপুরে গ্রেফতার ৫

Last Updated:

নাবালিকার অভিযোগ, তাকে কালা যাদুর সাহায্যে ধনী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পাঁচ অভিযুক্ত ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগপুর: নগ্ন হয়ে নাচলেই ৫০ কোটি টাকার বৃষ্টি শুরু হবে, এই প্রতিশ্রুতি দিয়ে আদিবাসী এক কিশোরীকে ভুল পথে চালনা করার অপরাধে গ্রেফতার হল নাগপুরের পাঁচ যুবক । ওই নাবালিকা খোদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে ।
advertisement

নাবালিকার অভিযোগ, তাকে কালা যাদুর সাহায্যে ধনী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পাঁচ অভিযুক্ত । সেটা ফেব্রুয়ারি মাসের ঘটনা । তাকে বলা হয়েছিল, একটি বিশেষ রীতি মেনে চললে সে ধনী হতে পারবে । এরপর গত ২৬ ফেব্রুয়ারি তাকে বলা হয় প্রকাশ্যে নগ্ন হয়ে নাচতে হবে তাকে । এতেই ৫০ কোটি টাকার বৃষ্টি হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

এই কছথা শুনে সন্দেহ হয় ওই নাবালিকার । সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে । কিন্তু ওই রীতি মেনে চলার জন্য তাকে জোরজবরদস্তি শুরু করে অভিযুক্তরা । এরপরেই পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকা । ভিকি গেশ খাপড়ে (২০), দীনেশ মহাদেব নিখারে (২৫), রামকৃষ্ণ দাদাজি মহস্কার (৪১), বিনোদ জয়রাম মাসরাম (৪২) এবং সোপান হরিভানু কুমরে (৩৫)-কে গ্রেফতার করে পুলিশ ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘নগ্ন হয়ে নাচলে ৫০ কোটির বৃষ্টি হবে’, আদিবাসী কিশোরীকে প্রতিশ্রুতি দিয়ে নাগপুরে গ্রেফতার ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল