জানা গিয়েছে, মৃত দুই পুলিশকর্মীর নাম গুরনাম সিং এবং অশোক কুমার৷ পঞ্জাবের গুরদাসপুর জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে আধিয়ান গ্রামে এই ঘটনাটি ঘটে৷
গুরদাসপুর থানার স্টেশন অফিসারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মৃত অশোক কুমার পুলিশের হোমগার্ড ছিলেন৷ গুরনাম সিং ছিলেন অ্যাসিল্ট্যান্ট সাব ইন্সপেক্টর৷ পুলিশ আউটপোস্ট হিসেবে ব্যবহৃত একটি ঘরের ভিতর থেকে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়৷
advertisement
ভারত-পাকিস্তানে সীমান্ত থেকে আনুমানিক ২ কিলোমিটার দূরে একটি পুলিশ আউটপোস্টে এই ঘটনা ঘটে৷ আন্তর্জাতিক সীমান্তের কাছে এই আউটপোস্টগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বর্ণ৷ পুলিশের পাশাপাশি বিএসএফ-ও এই আউটপোস্টগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করে৷
সকালেই পুলিশ ওই দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছিল৷ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ৷ ঘটনাস্থল গিয়েছেন ফরেন্সিক দল এবং পুলিশের টেকনিক্যাল টিম৷
