TRENDING:

হেলেনের 'পিয়া তু আব তো আজা'র সঙ্গে তাল মিলিয়ে তুমুল নাচ ২ মহিলার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে হেলেনের অনবদ্য এনার্জেটিক পারফরমেন্সের সঙ্গে কোমর দোলেনি এমন ভারতীয় কমই আছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে হেলেনের অনবদ্য এনার্জেটিক পারফরমেন্সের সঙ্গে কোমর দোলেনি এমন ভারতীয় কমই আছেন। যেমন সুরেলা দমদার গান, তেমনই হেলেনের মোহময়ী নাচ। দুইয়ের যুগলবন্দিতে আজও মোহিত দর্শক। পিয়া গানের কম্পোজার ছিলেন আর ডি বর্মণ।
advertisement

এবার সেই একই গানে নেচে নেটিজেনদের মন জয় করে নিলেন দুই বর্ষীয়ান মহিলা। দু'জনের নাচের ১৫ সেকেন্ডের একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   কিছু কিছু জিনিস যেমন মানুষের মনকে ভারাক্রান্ত করে, ঠিক তেমনই কিছু কিছু বিষয় দেখলে মন ভাল হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই। প্রতিবেদনের পাঠকরা দুই মহিলার সম্পর্কে কোনও তথ্য না পেলে, এই ভিডিও দেখে তাঁদের যে মন ভাল হবে যাবে, তা বলাই বাহুল্য।

advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ি পরে দুই বর্ষীয়ান মহিলা রাস্তার পাশেই আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে তুমুল নাচছেন। সেই নাচে রয়েছে স্বতঃস্ফূর্তটা। আশেপাশে কি হচ্ছে, সে দিকে খেয়াল নেই তাঁদের। দুজনেই যেন দু'জনের নাচকে টেক্কা দিচ্ছেন। তাঁদের নাচের ভঙ্গিমা দেখে আপনার মনে হতেই পারে, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জনৈক @peechetodekho তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছে। ইরতিমধ্যেই তা দেখে ফেলেছেন বহু মানুষ। অনেকেই তাঁদের নাচের ভূয়সী প্রশংসা করেছেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল 'জিতেন্দ্র এবং আশা পারেখ অভিনীত 'ক্যারাভ্যান'। সেখানেই আইটেম সং 'পিয়া তু' তে নেচে পুরুষ হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন হেলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হেলেনের 'পিয়া তু আব তো আজা'র সঙ্গে তাল মিলিয়ে তুমুল নাচ ২ মহিলার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল