TRENDING:

Exclusive: 'আমি মরে যাবো', মানিক সাহার নাম ঘোষণা হতেই রাগে চেয়ার ছুড়ে মারতে গেলেন ত্রিপুরার মন্ত্রী

Last Updated:

বিপ্লব দেবের পদত্যাগের পর এ দিনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত করে বিজেপি নেতৃত্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: মুখ্যমন্ত্রী বদল করেও ত্রিপুরা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব দূর করা গেল না৷ বরং মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই রাজ্যের এক মন্ত্রীর বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব৷ মানিক সাহােক মুখ্যমন্ত্রী বাছায় রাগে চেয়ার তুলে ছুড়ে মারলেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷ চিৎকার করে তিনি বলতে থাকেন, 'আমি মরে যাবো, এই দল আর করব না৷'
মানিক সাহার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷
মানিক সাহার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী রামপ্রসাদ পাল৷
advertisement

বিপ্লব দেবের পদত্যাগের পর এ দিনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত করে বিজেপি নেতৃত্ব৷ কিন্তু মানিকের নাম ঘোষণা হতেই বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল৷ রামপ্রসাদ বরাবরই মানিক সাহা বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত৷

আরও পড়ুন: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা, জানিয়ে দিলেন বিপ্লব দেবই

advertisement

নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন দলের দুই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং বিনোদ তাওরে৷ তাঁদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রামপ্রসাদ৷ যে জায়গায় বৈঠক হচ্ছিল, সেখানেই রাগে চিৎকার করতে থাকেন তিনি৷ সেই সময় কার্যত অপ্রস্তুতির মধ্যে পড়ে যান বিজেপি নেতা এবং বিধায়করা৷ শেষ পর্যন্ত দলের কয়েকজন নেতাই রামপ্রসাদ পালকে বাইরে বের করে নিয়ে আসেন৷ তাতেও শান্ত করা যায়নি রামপ্রসাদকে৷ হাতের কাছে থাকা একটি প্লাস্টিকের চেয়ার তুলে ছুড়ে মারতে যান তিনি৷

advertisement

রাজ্যের আর এক মন্ত্রী সুশান্ত চৌধুরী সতীর্থ মন্ত্রীকে শান্ত করতে যান৷ কিন্তু তাতে কাজের কাজ হয়নি৷ সংবাদমাধ্যমের সামনেই রামপ্রসাদ পাল বলতে থাকেন, 'এই দল আর করব না, আমি মরে যাবো৷'

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

রামপ্রসাদ পাল বরাবরই মানিক সাহার বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত৷ মানিক সাহাকে বিজেপি-র রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যও চিঠি দিয়েছিলেন তিনি৷ তবে শেষ পর্যন্ত অবশ্য রামপ্রসাদের আপত্তি ধোপে টেকেনি৷ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম সরকারি ভাবে ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা৷ তবে রামপ্রসােদর মতো একজন মন্ত্রী যেভাবে এ দিন প্রকাশ্যেই ক্ষোভ দেখিয়েছেন, তাতে বিধানসভা নির্বাচনের এক বছর আগে দায়িত্ব নেওয়া ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর পথ কতটা মসৃণ হবে, সেই প্রশ্ন থাকছেই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive: 'আমি মরে যাবো', মানিক সাহার নাম ঘোষণা হতেই রাগে চেয়ার ছুড়ে মারতে গেলেন ত্রিপুরার মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল