TRENDING:

‘১৪ মাস ধরে আমার উপর চলছে পশুর মতো অত্যাচার’

Last Updated:

কর্ণাটকের বাসিন্দা ৪২ বছর বয়সি জাসিন্থা মেন্ডোসা বাড়ি ফিরে জানান যে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে মুম্বইয়ের এক এজেন্সি দুবাইয়ের এক শেখের কাছে তাকে দাস হিসেবে বিক্রি করে দেয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ম্যাঙ্গালুরু: সৌদি আরবে প্রায় ১৪ মাস ধরে তার উপর জন্তুর মতো অত্যাচার করা হয়েছে ৷ কর্ণাটকের বাসিন্দা ৪২ বছর বয়সি জাসিন্থা মেন্ডোসা বাড়ি ফিরে জানান যে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে মুম্বইয়ের এক এজেন্সি দুবাইয়ের এক শেখের কাছে তাকে দাস হিসেবে বিক্রি করে দেয় ৷
advertisement

কাতারে ভাল মাইনের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানায় মুম্বইয়ের এক রিক্রুটিং এজেন্সি ৷ প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় দুবাই, সেখান থেকে সৌদি আরবে। ইয়ানবু এলাকায় একজনের বাড়িতে দাস হিসেবে কজ করতেন তিনি ৷

বর্তমানে উড়ুপির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে ৷ তিনি জানান, ইয়ানবুতে দিন রাত খাটতে হত ৷ শেখের তিনটি ম্যানসন ছিল ৷ তার মা, তিনজন বউ ও ছেলেমেয়েদের জন্য সারাদিন খাটতে হত ৷ জন্তুর মতো তার উপর অত্যাচার করা হত ৷ বাড়ির ছেলেমেয়েরা তাকে গাড্ডামা বলে ডাকত যার অর্থ দাস ৷

advertisement

জাসিন্থা জানান তাকে বাড়িতে আটকে রাখা হত ৷ বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না ৷ পালানোর চেষ্টা করল পুলিশ তাকে ধরে ফেলে এবং শেখের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় ৷ এরপর থেকে তার উপর আরও অত্যাচার বেড়ে যায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আমরা অফিসে যাব না, মাঠে যাব', ভোটের হাওয়া বুঝতে তমলুকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক! তারপর?
আরও দেখুন

শেষ পর্যন্ত একটি উড়ুপির একটি মানবাধিকার সংস্থার সাহায্যে ভারতে ফিরতে সফল হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘১৪ মাস ধরে আমার উপর চলছে পশুর মতো অত্যাচার’