TRENDING:

নামিবিয়া থেকে আনা দশম চিতার মৃ্ত্যু কুনোয়, তবু হাল ছাড়ছে না কেন্দ্র

Last Updated:

১৯৫২ সালেই ভারত থেকে চিতা বিলুপ্ত বলে ঘোষণা করা হয়৷ এর পর ২০২২ এবং ২০২৩ সালে দুটি ভাগে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট কুড়িটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: নামিবিয়া থেকে আনা আরও একটি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে৷ এই নিয়ে নামিবিয়া থেকে নিয়ে আসা দশটি চিতার মৃত্যু হল৷ ২০২২ সালে নামিবিয়া থেকে এই চিতাগুলিকে ভারতে নিয়ে আসা হয়েছিল৷ যদিও ঠিক কী কারণে শৌর্য নামে এই চিতাটির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা সম্ভব হবে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এখনও পর্যন্ত সাতটি পূর্ণবয়স্ক এবং তিনটি চিতা শাবকের মৃত্যু হয়েছে৷ এর আগে প্রতিটি মৃত্যুর জন্যই বিভিন্ন ধরনের সংক্রমণকে দায়ী করা হয়েছিল৷

অভয় অরণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ দিন সকাল এগারোটা নাগাদ প্রথমে ওই চিতাটির গতিবিধিতে অস্বাভাবিকতা ধরা পড়ে৷ এর পরেই চিতাটিকে খুঁজে বের করে সংজ্ঞাহীন করে চিকিৎসা শুরু হয়৷ তখনই দেখা যায় চিতাটির শারীরিক দুর্বলতা ধরা পড়ে৷

advertisement

প্রাথমিক চিকিৎসায় চিতাটি সাড়া দিলেও নতুন করে শারীরিক সমস্যা বাড়তে থাকে এবং বিকেল ৩.১৭ মিনিটে শৌর্য নামে ওই চিতাটির মৃত্যু হয়৷ গতবছর ২ অগাস্টও একটি চিতার মৃত্যু হয়েছিল কুনোতে৷ একের পর এক চিতার মৃত্যুর পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্ষায় বিভিন্ন ধরনের পোকা থেকেই সংক্রমণ ছড়িয়ে চিতাগুলির মৃত্যু হয়েছে৷

advertisement

আরও পড়ুন: বরফে ঢাকবে ম্যাল, দার্জিলিংয়ে কবে তুষারপাত? সম্ভাব্য দিন জানাল আবহাওয়া দফতর

১৯৫২ সালেই ভারত থেকে চিতা বিলুপ্ত বলে ঘোষণা করা হয়৷ এর পর ২০২২ এবং ২০২৩ সালে দুটি ভাগে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট কুড়িটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই কুনোর একটি ঘেরাটোপের মধ্যে নামিবিয়া থেকে আনা চিতাগুলিকে ছাড়া হয়৷ চারটি শাবকেরও জন্ম হয়৷ কিন্তু তার মধ্যে তিনটি শাবক এবং ছটি পূর্ণবয়স্ক চিতার পাঁচ মাসের মধ্যে মৃত্যু হয়৷ দশম চিতাটির মৃত্যু হল আজ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কুসংস্কার তাড়াতে অস্ত্র এবার ‘পুতুল’! অভিনব কায়দায় সচেতনতার পাঠ, পূর্ব মেদিনীপুরের শিক্ষকের অদম্য লড়াই রাজ্যজুড়ে
আরও দেখুন

তবে পর পর চিতার মৃত্যুতেও হাল ছাড়ছে না কেন্দ্র৷ খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা থেকে আরও কয়েকটি চিতাকে নিয়ে এসে গান্ধি সাগর অভয় অরণ্যে ছাড়া হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নামিবিয়া থেকে আনা দশম চিতার মৃ্ত্যু কুনোয়, তবু হাল ছাড়ছে না কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল