TRENDING:

Tamil Nadu Final Voter List: এসআইআর-এ তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ ৭৪ লক্ষ নাম, যোগ হল কত?

Last Updated:

পশ্চিমবঙ্গ সহ যে পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হতে চলেছে, তার মধ্যে অন্যতম তামিলনাড়ু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর-এ তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল ৭৪ লক্ষেরও বেশি ভোটারের নাম৷ এ দিনই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনে কমিশন৷
তামিলনাড়ুতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা৷ ছবি- পিটিআই
তামিলনাড়ুতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা৷ ছবি- পিটিআই
advertisement

এসআইআর-এর আগে তামিলনাড়ুতে ভোটার তালিকায় ৬ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৫৮৭ জন ভোটারের নাম ছিল৷ এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তামিলানাড়ুতে ভোটার সংখ্যা কমে দাঁড়াল ৫ কোটি ৬৭ লক্ষ ৭ হাজার ৩৮০ জনের নাম৷

২৩ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকায় ২ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং ২ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৮৩৮ জন মহিলা ভোটার রয়েছেন৷

advertisement

তৃতীয় লিঙ্গের অন্তর্গত রয়েছেন ৭৬১৭ জন ভোটার৷ এসআইআর-এর পরেও তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশিই থেকে গেল৷

৭৪ লক্ষ ভোটারের নাম বাদ গেলেও তামিলনাড়ুতে ২৭ লক্ষ ৫৩ হাজার নতুন ভোটারের নামও যোগ হয়েছে৷ তামিলনাড়ুর সর্বাধিক ভোটার রয়েছে শোলিনগানাল্লুর কেন্দ্রে৷ ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৩৬ হাজারেরও বেশি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

তামিলনাড়ুর নতুন ভোটার তালিকার পর্যালোচনা করলে দেখা যাবে, প্রায় সাড়ে ১২ লক্ষ ভোটারের বয়স ১৮ থেকে ১৯-এর মধ্যে৷ ফলে তামিলনাড়ুর ভোটার তালিকায় তরুণ প্রজন্মের ভোটারের সংখ্যাও যথেষ্ট উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Final Voter List: এসআইআর-এ তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ ৭৪ লক্ষ নাম, যোগ হল কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল