TRENDING:

জম্মু -কাশ্মীরে পরিষেবা প্রদানকারী সংস্থায় চালু ইন্টারনেট রায়, সুপ্রিম কোর্টের

Last Updated:

৩৭০ ধারা লোপের পর সরকার ২১ নভেম্বর নিজেদের পক্ষ থেকে জানিয়েছিল কেন বন্ধ রাখা হবে ইন্টারনেট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : জরুরি পরিষেবায় ইন্টারনেট চালুর নির্দেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত ৷ জম্মু -কাশ্মীরে বন্ধ থাকা ইন্টারনেট চালু করা হক এই মর্মে যে পিটিশন দাখিল করা হয়েছিল তারই শুনানিত সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইন্টারনেট মৌলিক অধিকার, অনির্দিষ্টকালীন ইন্টারনেট বন্ধ নয় ৷ ১৫৮ দিন পর কাশ্মীরে ইন্টারনেট চালু ৷ অন্য সরকারি নিয়ন্ত্রণ নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ এই আলোচনা করতে হবে আগামী ৭ দিনের মধ্যেই ৷
advertisement

এছাড়াও সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে   কাশ্মীরে বারবার ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ আরও বলা হয়েছে  ক্ষমতার অপব্যবহার হয়েছে ৷ সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে তৎপরতার সঙ্গে হোটেল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়গুলিতে ইন্টারনেট পরিষেবা চালু করার কথা বলা হয়েছে ৷ একইসঙ্গে স্কুল কলেজগুলিতে স্বাভাবিক ছন্দে পরীক্ষা শুরুর কথাও বলা হয়েছে ৷ কাশ্মীরের বাজার খোলা রয়েছে, এবং পরিস্থিতি সবসময়েই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

advertisement

advertisement

আরও পড়ুন - নৈহাটির বিস্ফোরণে রাজনৈতিক মদত? প্রশ্ন তুললেন রাজ্যপাল

সুপ্রিম কোর্ট একাধিক আবেদনের শুনানি ছিল তারমধ্যে অন্যতম ছিল কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের আবেদন ৷ যিনি কাশ্মীরে ইন্টারনেট ব্যবহারে স্থগিতাদেশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন ৷ নভেম্বরের ২৭ তারিখ বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি ও বিআর গাভাইয়ের বেঞ্চ কাশ্মীরে ইন্টারনেট ব্যবহারের ওপর স্থগিতাদেশ জারি করেছিল ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য! সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকা নিয়ে টিউশনির অভিযোগ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু -কাশ্মীরে পরিষেবা প্রদানকারী সংস্থায় চালু ইন্টারনেট রায়, সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল