TRENDING:

SIR হিয়ারিং-এ জন্ম তারিখের শংসাপত্র হিসেবে জমা দেওয়া যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, লজিক্যাল ডিসক্রিপ্যান্সির আওতায় কোন কোন ভোটাররা পড়ছেন, সেই তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর-এর শুনানিতে জন্ম তারিখের শংসাপত্র হিসেবে গৃহীত হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত গতকালই বাংলার এসআইআর মামলার শুনানি চলাকালীন অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসেবেই গ্রহণ করার কথাই পর্যবেক্ষণে জানিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ৷
News18
News18
advertisement

প্রসঙ্গত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র গ্রহণ করা যাবে না বলে রাজ্যের সিইও দফতরকে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশনের যুক্তি ছিল, যেহেতু দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সার্টিফিকেটকে জন্মতারিখের শংসাপত্র হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে, ফলে অ্যাডমিট কার্ডকে আর নতুন নথি হিসেবে গ্রহণ করা হবে না৷

গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি চলাকালীন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এই সমস্যার কথা তুলে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে প্রামাণ্য নথি হিসেবে কমিশন গ্রহণ করে, সেই আর্জি জানানো হয় শীর্ষ আদালতে৷ পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চও জানিয়েছিল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র হিসেবে গ্রহণ করা যেতেই পারে৷ এ দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়ে দিল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্ম তারিখের শংসাপত্র হিসেবে গ্রহণ করতে হবে কমিশনকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথির মেয়ের তাক লাগানো প্রতিভা! হাতে আঁকা ছবি যেন প্রিন্ট করা ফটো
আরও দেখুন

গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, লজিক্যাল ডিসক্রিপ্যান্সির আওতায় কোন কোন ভোটাররা পড়ছেন, সেই তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে৷ পাশাপাশি, শুনানি কেন্দ্রে বিএলএ টু-দের উপস্থিত থাকার অনুমতিও দিয়েছিল শীর্ষ আদালত৷ প্রধান বিচারপতির বেঞ্চ আরও নির্দেশ দেয়, ভোটারদের শুনানিতে ডেকে কোন কোন নথি তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে, তার প্রাপ্তিস্বীকার করতে হবে কমিশনকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
SIR হিয়ারিং-এ জন্ম তারিখের শংসাপত্র হিসেবে জমা দেওয়া যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নির্দেশ সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল