TRENDING:

'কাশ্মীরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুন,' গুলাম নবিকে ছাড়পত্র সুপ্রিম কোর্টের

Last Updated:

সুপ্রিম কোর্ট জানিয়েছে, গুলাম নবি আজাদ কাশ্মীর যেতে পারবেন৷ এবং উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখে গ্রাউন্ড রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে জম্মু-কাশ্মীর গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷ জম্মু, বারামুলা, অনন্তনাগ ও শ্রীনগরে যেতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গুলাম নবি আজাদ৷
advertisement

সুপ্রিম কোর্ট জানিয়েছে, গুলাম নবি আজাদ কাশ্মীর যেতে পারবেন৷ এবং উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখে গ্রাউন্ড রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে তাঁকে৷ তবে কোনও রাজনৈতিক কর্মসূচি বা মিছিল করতে পারবেন না তিনি৷ গুলাম নবি সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছিলেন, তিনি জম্মু-কাশ্মীরের ৪ জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চান৷ সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান৷

advertisement

সোমবার গুলাম নবির কাশ্মীর যাওয়ার অনুমতির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, 'গুলাম নবি কাশ্মীর যেতে পারবেন৷ কিন্তু কোনও রকম জনসভা করতে পারবেন না৷'

আরও ভিডিও: কেন্দ্রের দাবি ঐতিহাসিক দিন, কিন্তু ৫ অগাস্ট যোগাযোগহীন থমথমে কাশ্মীর, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'কাশ্মীরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুন,' গুলাম নবিকে ছাড়পত্র সুপ্রিম কোর্টের