এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা খবরে দেখলাম আপনারা একাধিক মামলা করেছেন, সেগুলোতে নজর দিন। আপনারা গঠনমূলক ফল পাবেন”। এই মামলায় শুনানি চলাকালীন বিচারপতি বাগচী মন্তব্য করেন, “এফেক্টিভ প্রসিকিউশনে ফোকাস করুন”।
advertisement
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত তছরুপ মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পরে ১৩ মে রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করে দেয়।
অবশেষে গত ২৮ জুন হাই কোর্টে জামিন পান হেমন্ত সোরেন। পাঁচ মাস জেলবন্দি ছিলেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই মামলায় গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত, সেই সময় মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন চম্পই সোরেন।
পরে হেমন্ত সোরেন জেল থেকে ছাড়া পেলে চম্পই সোরেন ইস্তফা দেন এবং ফের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন হেমন্ত। এবার সুপ্রিম কোর্টে জমি দুর্নীতি সংক্রান্ত তছরুপ মামলায় স্বস্তি পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
