TRENDING:

কৃষক বিক্ষোভ চলাকালীন কৃষক নেতাদের নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ! ভাইরাল ভিডিও

Last Updated:

হঠাৎই ঘটে গেল দুর্ঘটনাটা । হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ ৷ অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে কৃষক আন্দোলনের মঞ্চ ভেঙে পড়ল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝিন্দ: কৃষক বিক্ষোভে এখন উত্তাল দেশ । রাজধানী দিল্লি-সহ প্রায় গোটা উত্তর ভারতই জ্বলছে বিদ্রোহের আগুনে । যতদিন যাচ্ছে বিদ্রোহ যেন আগরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে । দেশের সমস্ত প্রান্তেই কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে জোটবদ্ধ হচ্ছেন কৃষকরা । দেশের সীমানা ছাড়িয়ে এ বার সেই বিক্ষোভ নিয়ে মুখ খুলছেন আন্তর্জাতিক ব্যক্তিত্বরাও ।
advertisement

তেমনই হরিয়ানার ঝিন্দ এলাকায় মহাপঞ্চায়েত মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়েছিলেন কৃষকদের একটি সংগঠন । কৃষি নেতা রাকেশ তিকাইত বক্তৃতা দিচ্ছিলেন সে সময় । মঞ্চের উপর আরও বহু মানুষও ছিলেন । সে সময়ই ঘটে গেল দুর্ঘটনাটা । হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ ৷ অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে কৃষক আন্দোলনের মঞ্চ ভেঙে পড়ল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে আরও জোরদার করতে ডাকা হয়েছিল 'মহাপঞ্চায়েত' ৷ হরিয়ানার জিন্দ জেলায় ডাকা সেই মহাপঞ্চায়েতে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত সহ অন্য নেতারাও ৷ সভা চলাকালীনই মঞ্চ ভেঙে পড়ে যায় ৷ তখন মঞ্চের উপর দাঁড়িয়ে ছিলেন রাকেশ টিকাইত সহ অন্য কৃষক নেতারা ৷ নিমেষে সেই ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষক বিক্ষোভ চলাকালীন কৃষক নেতাদের নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ! ভাইরাল ভিডিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল