TRENDING:

এবার হোম ডেলিভারিতে মিলবে পেট্রোল-ডিজেল

Last Updated:

এবার হোম ডেলিভারিতে মিলবে পেট্রোল-ডিজেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: আর মাত্র মাস খানেকের প্রতীক্ষা ৷ তারপর থেকে বাড়ি বসেই পেয়ে যাবেন পরিমাণমতো পেট্রোল ও ডিজেল ৷ খবরের কাগজ থেকে পানীয় জল, জামাকাপড় থেকে সবজি-মাছ, পিৎজা-বার্গারের মতো ফাস্টফুডের পর এবার ঘরের দরজায় হাজির গাড়ির জ্বালানিও ৷
advertisement

শীঘ্রই পেট্রোল-ডিজেলের মতো জ্বালানিতেও হোম ডেলিভারির সুবিধা চালু হতে চলেছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ গ্রাহকদের চাহিদা মতো পেট্রোল ও ডিজেল বাড়িতেই পৌঁছে দেওয়ার সুবিধা চালু করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা ৷

এর জন্য একটি ই-কর্মাস পোর্টাল চালু করা হবে, যেখানে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো পেট্রোলিয়াম পণ্য বেছে নেবেন ৷ পরিমাণ মতো পেট্রোল ও ডিজেল বুক করার পর তার জন্য নির্দিষ্ট দামও ওই পোর্টালের পেমেন্ট অপশন ব্যবহার করে চুকিয়ে দিতে পারবেন ক্রেতা ৷ এরপর কোন সময়ের মধ্যে কোন ঠিকানায় ক্রেতা ওই পণ্যের ডেলিভারি চান তা নির্দিষ্ট করে দিতে হবে ওই সাইটে ৷ কোম্পানির তরফে নির্ধারিত সময়ের মধ্যেই ক্রেতার পছন্দসই পরিমাণ মতো জ্বালানি তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে ৷

advertisement

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, রাতে বাড়ি ফিরে দেখলেন গাড়ির জ্বালানি শেষের পথে অথচ পরদিন সকালেই বেরতে হবে অফিসে ৷ সাইটে গিয়ে নির্দিষ্ট পরিমাণ জ্বালানির অর্ডার দিলেই সময় মতো পৌঁছে যাবে বাড়ির দরজায় ৷

আরও পড়ুন 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের

একইসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, মিনি পেট্রোল পাম্প অন হুইলস চালু করার পরিকল্পনাও রয়েছে ৷ ধরুন একটি আবাসনে তেল ভর্তি ছোট একটি ট্যাঙ্কার বাসিন্দাদের চাহিদামতো পাঠানো হলে সেখান থেকে চার থেকে পাঁচটি SUV গাড়ির ট্যাঙ্কার সম্পূর্ণ ভর্তি করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের গ্রামের আজব ছবি, ১২০ টি পরিবারের একটাই পেশা,সকাল হলেই শুরু হয় মুখে রং মাখা...
আরও দেখুন

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং জানিয়েছেন, এই উদ্যোগ অভিনব ৷ এখনও পর্যন্ত এদেশে পেট্রোল-ডিজেল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা নেই ৷ তবে এই ব্যবস্থা চালু করার আগে তেল পরিবহনের সমস্ত সুরক্ষাজনিত দিকগুলিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷ এই সংক্রান্ত নির্দেশিকা জারি হলেই শুরু হয়ে যাবে পেট্রোল ও ডিজেলের হোম ডেলিভারি ৷ সংস্থা সূত্রে খবর, তবে ডিজেলের চেয়ে পেট্রোল বহন কিঞ্চিৎ ঝুঁকিপূর্ণ বলে প্রথম ধাপে ডিজেল ডেলিভারি দিয়ে শুরু হবে এই ব্যবস্থা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার হোম ডেলিভারিতে মিলবে পেট্রোল-ডিজেল