TRENDING:

Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল

Last Updated:

বক্ষ সংক্রান্ত বিশেষজ্ঞ,চেস্ট ফিজিশিয়ানের একটি দল নিবিড়ভাবে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এবং দলীয় সূত্র জানিয়েছে যে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দূষণের কারণে ৭৯ বছর বয়সী সনিয়া গান্ধি বেশ কিছুদিন ধরে প্রচন্ড কাশি হচ্ছিল।

advertisement
নয়াদিল্লি: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর ছেলে-মেয়ে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা দু’জনেই তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন। বক্ষ সংক্রান্ত বিশেষজ্ঞ, চেস্ট ফিজিশিয়ানের একটি দল নিবিড়ভাবে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এবং দলীয় সূত্র জানিয়েছে যে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দূষণের কারণে ৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধি বেশ কিছুদিন ধরে প্রচন্ড কাশি হচ্ছিল।
সূত্রের খবর, শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
সূত্রের খবর, শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
advertisement

প্রবীণ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির বছরের পর বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা ও সংক্রমণে ভুগছেন। দিল্লির ক্রমবর্ধমান দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছর বয়সি কংগ্রেস নেত্রীর স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং দীর্ঘস্থায়ী কাশিতে ভুগছেন। দিল্লির বিষাক্ত বাতাস এবং ঠান্ডা তাঁর ফুসফুসের সংক্রমণকে আরও বাড়িয়ে তোলে। এই কারণে ২০২৬ সালের জানুয়ারিতে তাঁকে ছয় দিনের জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

advertisement

আরও পড়ুনকার কাছে কত কোটি? রাজ্যসভার ধনীতম ১০ সাংসদের সম্পদের খতিয়ান

কোভিড-১৯ পরবর্তীতে জটিলতা আরও বাড়ে৷ ২০২২ সালের জুন মাসে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন এবং পরবর্তীকালে তাঁর নিম্ন শ্বাসতন্ত্রে ছত্রাক সংক্রমণ দেখা দেয়। এর ফলে তাঁকে দীর্ঘকাল চিকিৎসাধীন পর্যবেক্ষণে থাকতে হয় এবং এটি তাঁর ফুসফুসের উপর স্থায়ী প্রভাব ফেলে । শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও তিনি প্রায়শই পেটের সংক্রমণে ভুগেছেন। তাঁকে জুন ২০২৫ এবং ফেব্রুয়ারি ২০২৪-এ গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা বলেন, বয়স বাড়ার সঙ্গেই পাচনতন্ত্রের সমস্যা দেখা দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ল্যাপটপ ছেড়ে গয়না তৈরিতে মত্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঘরে বসেই চলছে সাইড বিজনেস
আরও দেখুন

২০১১ সালে সনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় অস্ত্রোপচার করিয়েছিলেন, যা অত্যন্ত গোপন রাখা হয়েছিল। তারপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যাতায়াত করছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল