TRENDING:

Supreme Court on SIR Case:এসআইআর-এ জমা দেওয়া যাবে আধার কার্ড, কাদের জন্য সুযোগ? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সময়সীমা বৃদ্ধির দাবিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহারে সংশোধিত খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা নির্বাচন কমিশনের কাছে আবেদনের সময় বৈধ নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারেন৷ বিহারের এসআইআর মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে তসুপ্রিম কোর্ট৷
News18
News18
advertisement

একই সঙ্গে সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে, আধার কার্ড বাদে নির্বাচন কমিশন যে এগারোটি নথি ভোটার তালিকা যাচাইয়ের সময় জমা দিতে বলেছিল, তার মধ্যে যে কোনও একটি নথি জমা দিলেই হবে৷

পাশাপাশি, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সময়সীমা বৃদ্ধির দাবিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট কমিশনকে পরামর্শ দিয়েছে, শুধুমাত্র ভোটারদের মধ্যে থেকে বিপুল সাড়া পেলে তবেই আবেদন করার সময়সীমা বৃদ্ধি করার কথা তারা চিন্তাভাবনা করতে পারে৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷

advertisement

বিহারের স্বীকৃত ১২টি রাজনৈতিক দলকেই সুপ্রিম কোর্টের নির্দেশ, তাদের বুথ স্তরের এজেন্টদের এসআইআর-এর ফর্ম পূরণ করে জমা কাজে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য বলতে হবে৷ আগামী ৮ সেপ্টেম্বর এ বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সুপ্রিম কোর্টকে হলফনামা জমা দিতে হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুপ্রিম কোর্ট এ দিন বিস্ময় প্রকাশ করে আরও জানিয়েছে, বিহারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১ লক্ষ ৬০ হাজার বুথ স্তরের এজেন্ট রয়েছেন৷ কিন্তু তাঁদের মধ্যে মাত্র ২ জন সংশোধিত খসড়া ভোটার তালিকা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন৷ ভোটারদের বাদ দেওয়া নয়, ভোটার তালিকায় তাঁদের অন্তর্ভুক্তিই যে এসআইআর করার উদ্দেশ্য, কমিশনের এই দাবিকেও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on SIR Case:এসআইআর-এ জমা দেওয়া যাবে আধার কার্ড, কাদের জন্য সুযোগ? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল