TRENDING:

প্রধানমন্ত্রী, অমিত শাহের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা সিদ্দারমাইয়ার

Last Updated:

শিয়রে কর্ণাটক নির্বাচন ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক নির্বাচনে জেতা দুই যুযুধান শিবিরের কাছেই অগ্নিপরীক্ষার সমান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: শিয়রে কর্ণাটক নির্বাচন ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক নির্বাচনে জেতা দুই যুযুধান শিবিরের কাছেই অগ্নিপরীক্ষার সমান ৷ কিন্তু তার আগেই বড়সড় বিপাকে শাসক শিবির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে আইনি চিঠি পাঠালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া ৷
advertisement

দিন দু’য়েক আগেই নির্বাচনী প্রচারে কর্ণাটকে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ই ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী নাকি বেশ কিছু ‘অপমানজনক’ এবং ‘মিথ্যে’ অভিযোগ করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণে বলেন, রাজ্যের কোনও কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয় ৷ সেখান থেকে ‘১০ শতাংশ কমিশন’ সিদ্দারমাইয়া নিজে নিয়ে থাকেন ৷ আর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাইক্রোফোনে একদিন ‘হ্যালো’ বলা দিয়ে শুরু, আজ বাংলা-ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইনি, চিনুন
আরও দেখুন

এই অভিযোগের ভিত্তিতে সিদ্দারমাইয়া জানিয়েছেন, ‘যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং ইয়েদুরাপ্পা তাঁর কাছে ক্ষমা না চান এই মন্তব্যের প্রেক্ষিতে ৷ তাহলে এই ১০০ কোটি টাকার জরিমানা তাঁদের দিতে হবে ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী, অমিত শাহের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা সিদ্দারমাইয়ার