TRENDING:

চলছে জওয়ানদের অন্তিমযাত্রা, হাসি মুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন বিজেপি সাংসদ!

Last Updated:

শহিদ জওয়ানের অন্তিমযাত্রায় গাড়ি থেকে হাসি মুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৷ এই নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উন্নাও: কী বিচিত্র এই দেশ! কী বিচিত্র এই দেশবাসী!
advertisement

গত বৃহস্পতিবার থেকে ৪২ জওয়ানের ভয়াবহ মৃত্যুর ভার বহন করছে এই দেশ ৷ দেশবাসীর বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছে অবিরত ৷ নৃসংশ, ভয়ানক সেই জঙ্গি হানায় কোনও মায়ের কোল খালি হয়েছে, কোনও স্ত্রী হারিয়েছেন তাঁর প্রিয়তমকে, কোনও সন্তান হয়তো এখনও বুঝেও উঠতে পারেনি কী ঘটে গিয়েছে তার জীবনে ৷

অথচ সেই শহিদ জওয়ানের অন্তিমযাত্রায় গাড়ি থেকে হাসি মুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৷ এই নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক ৷ গত শনিবার উন্নাওয়ের রাস্তায় শহিদ জওয়ান অজিত কুমারের মরদেহ নিয়ে অন্তিমযাত্রায় সামিল হন হাজার হাজার মানুষ ৷ সেই যাত্রাতেই একটি গাড়ির উপর দাঁড়িয়ে হাসি মুখে সকলকে হাত নাড়তে দেখা যায় মহারাজকে ৷

advertisement

দেশের একজন সাংসদের এমন আচরণে ক্ষোভ উপচে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও ট্যুইটারে এর নিন্দা করেন ৷ অনেকেই ভিডিওটি শেয়ার করে ট্রোল করতে থাকেন ৷ একজন লেখেন, ‘শেম অন ইউ’ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চলছে জওয়ানদের অন্তিমযাত্রা, হাসি মুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন বিজেপি সাংসদ!