TRENDING:

ব্যাডমিন্টনের জোড়া ব্রোঞ্জ নিশ্চিত করলেন সাইনা-সিন্ধু, রূপো এল ইকুস্ট্রিয়নে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা : ভারতের দুই ব্যাডমিন্টন তারকাই পদক নিশ্চিত করে ফেললেন  ৷ কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু দু‘জনেই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন ৷
advertisement

মাস কয়েক আগে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে দুই শাটলারই ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ৷ এবারও দু‘জন দুটি আলাদা সেমিতে নামবেন ৷ ভারতের দুই মেয়েরই ব্রোঞ্জ নিশ্চিত ৷ সব কিছু ঠিকঠাক গেলে এই গাঁঠও পেরোতে পারলে ফের সোনা-রুপো দুটোই আসবে ভারতে৷

এটা সাইনা নেহওয়ালের প্রথম এশিয়ান গেমস মেডেল ৷ থাইল্যান্ডের রাতচানোকের বিরুদ্ধে তাঁর স্কোরলাইন ২১-১৮, ২১-১৬ ৷ অথচ প্রথম গেমে বেশ নড়বড়ে শুরু হয়েছিল সাইনার ৷ কিন্তু পরে সেটা কাটিয়ে উঠে দুটি গেমেই দাপট দেখান হায়দরাবাদি কন্যা ৷

advertisement

এদিকে পি ভি সিন্ধুরও ব্রোঞ্জ নিশ্চিত ৷ তিনি জিতলেন থাইল্যান্ডের জিন্দাপোলের বিরুদ্ধে ৷ প্রথম গেম জিতে নেন ২১-১১ ৷ কিন্তু দ্বিতীয় গেমে ম্যাচে ফিরে আসেন জিন্দাপোল ৷ খেলা গড়ায় তিন গেমে ৷ তবে শেষ হাসি হাসেন সিন্ধুই ৷ খেলার ফল ১১-২১, ২১-১৬, ২১-১৪ ৷

আরও পড়ুন - গোপাল বসু-র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রিকেটমহল, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রবিবার ইকুস্ট্রিয়ানে ভারত দুটি রূপো পেয়েছে ৷ ইকুস্ট্রিয়ানের ব্যক্তিগত বিভাগে রূপো পেয়েছেন ফওদা মির্জা ৷ আর দলগত বিভাগে ভারতকে পদক এনে দিয়েছেন রাকেশ কুমার, আশিস মালিক ও জিতেন্দর সিং ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাডমিন্টনের জোড়া ব্রোঞ্জ নিশ্চিত করলেন সাইনা-সিন্ধু, রূপো এল ইকুস্ট্রিয়নে