TRENDING:

Davos Summit-এ বক্তব্য রাখবেন সদগুরু, থাকছে মেডিটেশন সেশনও

Last Updated:

World Economic Forum (WEF)-এ বক্তব্য রাখবেন সদগুরু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব ইকনমিক ফোরাম (WEF) ইভেন্টে বক্তব্য রাখতে চলেছেন ধর্মগুরু এবং ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু ৷
advertisement

আগামিকাল, ২১ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান বক্তা সদগুরু ৷ অনুষ্ঠানে মেডিটেশন বা মনঃসংযোগ নিয়েও কয়েকটি সেশন রয়েছে সদগুরুর ৷ চ্যাম্পিয়ন্স ফর ১ ট্রিলিয়ান ট্রিস প্ল্যাটফর্মে ইউনাইটেড নেশনস এনওয়ারেনমেন্ট প্রোগ্রাম (UNEP) এবং এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)-এর লক্ষ্য ২০৩০-র মধ্যে ১ ট্রিলিয়ান গাছ গোটা বিশ্বজুড়ে লাগানো ৷ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় ৩ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই ৩৫ মিলিয়ন গাছ গত ১৫ বছরে লাগিয়েছেন বিশ্বজুড়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে
আরও দেখুন

দেশের নাগরিকত্ব আইন নিয়েও এর আগে মুখ খুলেছেন সদগুরু ৷ নাগরিক সংশোধনী আইনের যেখানে বিরোধীতা করছে দেশের অধিকাংশ মানুষ ৷ এই আইন নিয়েও সদগুরুর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেই ভিডিও দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রীও ৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লেখেন, ‘ নাগরিকত্ব আইন কী ও কেন, তা সহজ করে বুঝিয়ে দিয়েছেন সদগুরু ৷ আপনারা অবশ্যই শুনবেন ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Davos Summit-এ বক্তব্য রাখবেন সদগুরু, থাকছে মেডিটেশন সেশনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল