TRENDING:

এবার বিরোধিতায় মেয়েও! আরএসএস-এর অফিসে যাওয়া নিয়ে বাবাকে যা বললেন প্রণব-কন্যা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার নাগপুরে আরএসএস-এর সদর দফতরে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ এই নিয়ে সরগরম জাতীয় রাজনীতি ৷ প্রণববাবুর এই সিদ্ধান্ত নিয়ে জলঘোলা কম হয়নি ৷ এবার এই ইস্যুতে মুখ খুললেন খোদ প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ বাবার এই সিদ্ধান্তে তিনি বেশ হতাশ ৷ প্রণববাবুর এই সিদ্ধান্ত আরএসএস-এর হাতে মিথ্যা প্রচারের সুযোগ তুলে দিল বলে মত শর্মিষ্ঠার ৷
advertisement

এই নিয়ে গতকাল বুধবার এইকটি ট্যুইটও করেন তিনি ৷ তাঁর ব্যাখা, একটা সময় মানুষ প্রণববাবুর ভাষণ ভুলে যাবেন ৷ তবে আরএসএস সদর দফতরে প্রণববাবুর হাজির থাকার ছবি রয়ে যাবে ৷ আর পরবর্তীকালে এই ছবি দেখিয়েই বিজেপি এবং আরএসএস মানুষকে ভুল বোঝাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘খুব তাড়াতাড়ি প্রণববাবু বিজেপি’র এই নোংরা অভিসন্ধির কথা বুঝতে পারবেন ৷’’ এর আগে কংগেস ছেড়ে বিজেপিতে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যেতে চলেছেন বলে খবর রটেছিল ৷ তবে সে সময় এই রটনার পিছনে বিজেপিকেই দায়ী করেছিলেন প্রণব-কন্যা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার বিরোধিতায় মেয়েও! আরএসএস-এর অফিসে যাওয়া নিয়ে বাবাকে যা বললেন প্রণব-কন্যা