TRENDING:

Mohan Bhagwat on Birth Rate: পরিবার পিছু চাই অন্তত তিন সন্তান! জন্মহার নিয়ে পুরনো অবস্থানেই অনড় মোহন ভগবৎ

Last Updated:

মোহন ভগবৎ দাবি করেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের আগে কোনও সরকারই দেশের জনবিন্যাসের চরিত্র বদলের বিষয়টি নিয়ে পদক্ষেপ করেনি৷

advertisement
দেশের জনবিন্যাসের ভারসাম্য ধরে রাখার জন্য প্রতিটি পরিবারকে অন্তত তিনটি সন্তানের জন্ম দিতে হবে৷ এমনই পরামর্শ দিলেন আরএসএস প্রধান মোহন ভগবৎ৷ রবিবার মুম্বইয়ে আরএসএস-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে চলতে থাকা একটি অনুষ্ঠানের মাঝে এই মন্তব্য করেন ভগবৎ৷
সঙ্ঘপ্রধান মোহন ভগবৎ৷
সঙ্ঘপ্রধান মোহন ভগবৎ৷
advertisement

বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করতে গিয়ে ভগবৎ দাবি করেন, ভারতের শক্তি শুধুমাত্র সুশাসনে লুকিয়ে নেই৷ বরং প্রাচীন মূল্যবোধে বিশ্বাসী সচেতন সমাজের উপরেই ভারতের মূল শক্তি অন্তর্নিহিত রয়েছে বলে দাবি করেছেন ভগবৎ৷ তিনি আরও দাবি করেন, জনবিন্যাসের চরিত্রে বদল এলে তার সুদূরপ্রসারী সামাজিক এবং রাজনৈতিক প্রভাব পড়ে এবং অত্যন্ত দায়িত্বশীল ভাবে এই সমস্যার মোকাবিলা করতে হবে৷

advertisement

নিজের পুরনো অবস্থানে অনড় থেকে ভগবৎ রবিবারও দাবি করেছেন, সামাজিক স্থায়িত্বের জন্য প্রতিটি পরিবারে অন্তত তিনটি সন্তানের জন্ম দেওয়া উচিত৷ তিনি আরও দাবি করেন, জন্ম হারে ভারসাম্য বজায় রাখার কথা ধর্মীয় গ্রন্থ এবং চিকিৎসা বিজ্ঞানেও উঠে আসা বিভিন্ন মতামতে বলা হয়েছে৷

সব ধর্মীয় গ্রন্থেই বলা আছে যে সমাজে জন্ম হার কম সেই সমাজ ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যাবে৷ এই ভারসাম্য বজায় রাখতেই হবে৷ তিনটি সন্তান থাকাই সঠিক৷ তিনটির বেশিও নয়, তিনটির কমও নয়৷

advertisement

ভগবৎ আরও জানিয়েছেন, ভারতের জন্মহার এই মুহূর্তে ২.১৷ বাস্তবে যা পরিবার পিছু তিনটি সন্তানের দিকেই ইঙ্গিত দেয়৷ সঙ্ঘপ্রধান বলেন, একটি সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি৷ আবার সম্পদকেও সঠিক ভাবে ব্যবহার করতে হবে৷ ফলে পরিবার পিছু সন্তানের সংখ্যা তিনটিতেই সীমাবদ্ধ রাখতে হবে৷

চিকিৎসকদের উদ্ধৃত করে ভগবৎ আরও দাবি করেন, দুটি সন্তানের জন্মের মধ্যে যথাযথ তফাত থাকলে তা পারিবারিক গঠনের পক্ষেই ভাল৷ ভাইবোনেরা একসঙ্গে বড় হলে সামাজিক উন্নয়নও ভাল ভাবে হয় এবং ইগো নিয়ন্ত্রণে থাকে বলেও দাবি করেন ভগবৎ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই ছোট্ট 'উপায়' দেখাবে জাদু...! জবা গাছে 'একচিমটি' দিলেই কামাল! ফুলে ফুলে চোখ ধাঁধাবে
আরও দেখুন

পাশাপাশি তিনি দাবি করেন, বিয়ে শুধুমাত্র ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং তা সামাজিক দায়িত্ব পূরণেরও অঙ্গ৷ ভগবৎ বলেন, বিয়ে করা মানে শুধুমাত্র শারীরিক সম্মতি দেওয়া নয়৷ সমাজের যত্ন নেওয়ার জন্যও দায়িত্ব নিতে হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mohan Bhagwat on Birth Rate: পরিবার পিছু চাই অন্তত তিন সন্তান! জন্মহার নিয়ে পুরনো অবস্থানেই অনড় মোহন ভগবৎ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল