TRENDING:

হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, ট্রেন থামিয়ে তাণ্ডব চালালো প্রায় কুড়ি জন দুষ্কৃতী

Last Updated:

১২২৭৪ নম্বরের দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনের যাত্রীদের মারাত্মক অভিযোগ, ট্রেনে থাকা রেল পুলিশ কর্মীরা পটনা স্টেশনে নেমে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতাগামী দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি৷ রবিবার রাতে বিহারে দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনটিতে আগ্নয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের থেকে টাকা, পয়সা সহ অন্যান্য সামগ্রী লুঠ করা হয় বলে অভিযোগ৷ অন্তত কুড়ি জনের একটি ডাকাত দল ট্রেনের ছয় থেকে সাতটি বগিতে দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালায় বলে অভিযোগ৷
দুরন্ত এক্লপ্রেসে ডাকাতি৷ প্রতীকী ছবি
দুরন্ত এক্লপ্রেসে ডাকাতি৷ প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে রবিবার ভোররাতে এই ডাকাতির ঘটনা ঘটে৷ ১২২৭৪ নম্বরের দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনের যাত্রীদের মারাত্মক অভিযোগ, ট্রেনে থাকা রেল পুলিশ কর্মীরা পটনা স্টেশনে নেমে যান৷ এর পরেই কেউ একজন ট্রেনের এমার্জেন্সি চেন টানেন৷ যার ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়৷ তখনই প্রায় চব্বিশ জন দুষ্কৃতী ট্রেনটিতে উঠে পড়ে৷ পরে তারাই ট্রেনে লুঠপাট চালায়৷ ট্রেন চালকও দাবি করেছেন, এমার্জেন্সি চেন টানার কারণেই ট্রেন থামিয়েছিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন: বউবাজারের বাড়িতে নতুন ফাটল, শেষমেশ কি হবে সুড়ঙ্গ জোড়ার কাজ, নাকি সবই অনিশ্চিত 

কলকাতার বাসিন্দা এক ব্যবসায়ী এবং ওই ট্রেনের এক যাত্রী বলেন, 'পটনা থেকে ট্রেনটি দশ কিলোমিটার মতো আসার পরই হঠাৎ ঝাঁকুনি হয়৷ তখনই বেশ কয়েকজনকে ট্রেনের চারপাশে ছোটাছুটি করতে দেখি৷ এর পরেই ট্রেনটি দাঁড়িয়ে যায়৷ সেই সুযোগে বেশ কয়েকজন ট্রেনে উঠে পড়ে৷ বহু যাত্রীর থেকেই বিভিন্ন জিনিস ছিনিয়ে নেয় তারা৷'

advertisement

ওই যাত্রীর আরও দাবি, ট্রেন থেকে নামার সময় রেল পুলিশের কর্মীরা যাত্রীদের মোবাইল ফোন এবং চার্জার লুকিয়ে রাখতে বলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বহু যাত্রীর থেকেই মালপত্র সহ অন্যান্য জিনিস ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ৷ ট্রেনটি হাওড়ায় পৌঁছলে যাত্রীরা রেল পুলিশে অভিযোগ জানান৷ এক সময় বিহারের উপর দিয়ে ট্রেন যাত্রা যাত্রীদের কাছে আতঙ্ক ছিল৷ এই ঘটনা সেই স্মৃতিকেই মনে করিয়ে দিল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, ট্রেন থামিয়ে তাণ্ডব চালালো প্রায় কুড়ি জন দুষ্কৃতী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল