TRENDING:

ক্ষয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ, RO-জল বাধ্যতামূলক হল মন্দিরে

Last Updated:

অতিরিক্ত স্নানে ক্ষতি হচ্ছে শতাব্দীপ্রাচীন মন্দিরের দেবতার ৷ এই কারণেই শিবলিঙ্গের মাথায় দেওয়ার জন্য পরিশ্রুত RO(রিভার্স ওসমোসিস) জল বাধ্যতামূলক হল মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অতিরিক্ত স্নানে ক্ষতি হচ্ছে শতাব্দীপ্রাচীন মন্দিরের দেবতার ৷ এই কারণেই শিবলিঙ্গের মাথায় দেওয়ার জন্য পরিশ্রুত RO(রিভার্স ওসমোসিস) জল বাধ্যতামূলক হল মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ৷
advertisement

উজ্জয়নীর ওই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয় ৷ শিবলিঙ্গকে জলাভিষেক, ভাং শিঙ্গার এবং পঞ্চমৃত পদ্ধতিতে পুজো দেওয়ার রীতি এই মন্দিরে ৷ জলাভিষেকে ব্যবহার করা হয় জল, ভাং শিঙ্গারে থাকে ভাং এবং পঞ্চমৃত পদ্ধতিতে থাকে দুধ, দই, মধু, চিনি এবং ঘি ৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, বিপুল পরিমাণে এই উপাদানগুলি ব্যবহারের ফলে ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছিল পাথরটি ৷ সে কারণেই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

advertisement

আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ডের তথ্য ফাঁস ! ২.৭ কোটি সদস্যের তথ্য চুরির আশঙ্কা

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

শীর্ষ আদালতের নির্দেশ মতো মন্দির চত্বরে বসানো হয়েছে পরিশ্রুত RO-জলের কল ৷ জলের মাপও ঠিক করে দেওয়া হয়েছে ৷ প্রত্যেক ভক্ত ৫০০ মিলি লিটার জল ঢালতে পারবেন ৷ আগে সাধারণ কলের জলই জলাভিষেকের জন্য ব্যবহার করা হত ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ক্ষয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ, RO-জল বাধ্যতামূলক হল মন্দিরে