TRENDING:

Rising India Summit 2023: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আরও কঠিন জায়গা হয়ে উঠেছে বিশ্ব! মত এস জয়শঙ্করের

Last Updated:

বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া এখন ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতির উপরে আরও আগ্রহ দেখাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই বদলে গিয়েছে অনেক কিছু৷ নিউজ ১৮ আয়োজিত রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩-এ এসে এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ তাঁর মতে, এই যুদ্ধ হতে পারে, এমন কোনও সম্ভাবনাই ছিল না৷
রাইজিং ইন্ডিযা সামিটের মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
রাইজিং ইন্ডিযা সামিটের মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
advertisement

বিদেশমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে পশ্চিমী দেশগুলি এবং ইউরোপের বিভিন্ন দেশের সম্পর্কের রসায়ন বদলে গিয়েছে৷ যার প্রভাব এশিয়ার দেশগুলির উপরেও পড়তে বাধ্য৷ রাইজিং ইন্ডিয়া সামিটে বিদেশমন্ত্রী আরও বলেন, দুনিয়া এখন আরও অনেক কঠিন জায়গা হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: 'সমগ্র অনগ্রসর শ্রেণিকে অপমান করেও রাহুল ক্ষমা চাননি', নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ায় মন্তব্য পীযূষ গোয়েলের

advertisement

বিদেশমন্ত্রীর বলেন, রাশিয়া এথন ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতির উপরে আরও আগ্রহ দেখাবে৷ রাশিয়া এবং ভারতের সম্পর্ক বরাবরই খুব মজবুত৷ আন্তর্জাতিক ক্ষেত্রে সবথেকে ভাল সম্পর্ক যে দেশগুলির মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম রাশিয়া এবং ভারত৷ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বাড়বে বলে আশাবাদী বিদেশমন্ত্রী৷ তার মতে রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলির সম্পর্কের অবনতি হচ্ছে৷ তার ফল এশিয়ার দেশগুলির উপরেও পড়বে৷ তবে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বলে দাবি করেছেন জয়শঙ্কর৷

advertisement

আরও পড়ুন: সাধারণ মানুষের অসাধারণ কৃতিত্বকে সম্মান, আজ থেকে শুরু ‘Rising India’ সামিট

ইউক্রেনের উপরে হামলার পরেও রাশিয়া থেকে ভারত তেল আমদানি করায় পশ্চিমী দেশগুলি আপত্তি জানিয়েছিল৷ বিদেশমন্ত্রী অবশ্য দাবি করেছেন, শেষ পর্যন্ত বাজারের নিয়ম মেনেই ভারত যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে৷ সময়ের দাবি মেনেই ভারত সরকার যা করার করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

একই সঙ্গে রাহুল গান্ধি ইস্যুতেও মুখ খুলেছেন এস জয়শঙ্কর৷ তিনি দাবি করেন, রাহুল গান্ধি মোদি পদবী নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা সংশোধন করার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন তিনি৷ কিন্তু তিনি তা করেননি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India Summit 2023: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আরও কঠিন জায়গা হয়ে উঠেছে বিশ্ব! মত এস জয়শঙ্করের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল