এই প্রসঙ্গে জানা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে আরএন রবিকে নিয়োগ ছাড়াও বিভিন্ন রাজ্যে রাজ্যপালের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। যেমন হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে ।
একইসঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলাবেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা।
নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়েছে নন্দ কিশোর যাদবকে। একইসঙ্গে বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল সৈয়দ আটা হাসনায়ান।
advertisement
বোসের পদত্যাগ, ভোটের আগেই বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি! কে তিনি? পরিচয়ে রয়েছে বড় চমক
এছাড়াও রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর রাজ্যপালের পদ থেকে অব্যহতি দিয়ে কেরলের রাজ্যপাল পদে নিযুক্ত করা হচ্ছে।
একইসঙ্গে, কাভিন্দর গুপ্তাকে লাদাখের রাজ্যপালের পদ থেকে অব্যহতি দিয়ে হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত করা হচ্ছে।
এছাড়াও রাজ্যপাল পদে পরিবর্তন হচ্ছে দিল্লিতেও। সেখানেও উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার পরিবর্তে আসছেন তরণজিত সিং সান্ধু। অন্যদিকে, বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের রাজ্যপাল করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৫২ সালের এপ্রিল মাসে বিহারের পটনায় জন্ম। কর্মজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিক হিসাবে কাজ করেছেন। তারপর ১৯৭৬ সালে ইউপিএসসি পাস করে আইপিএস হিসাবে নতুন কর্মজীবন শুরু করেন। এরপর একে একে ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ও ইন্টেলিজেন্স ব্যুরোর কর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে তাঁকে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তারপর ২০১৮ সালের অক্টোবরে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হন। এবার তাঁকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
