TRENDING:

ঋণের অনাদায়ের প্রতিশোধ, অন্তঃসত্ত্বা মহিলার মাথা ট্রাক্টর দিয়ে পিষে দিল আদায়কারী

Last Updated:

Recovery agent crushes pregnant woman under tractor over unpaid loan :

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়খন্ড:  ঋণ সোধ করতে না পারায় এক অন্তঃসত্বা মহিলার মাথার উপর দিয়ে ট্রাকটার চালিয়ে দিল রিকভারি এজেন্ট ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিন মাসের অন্তসত্ত্বা মহিলাটি ৷ মৃত মহিলার বয়স ছিল ২৭ বছর ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে ৷
advertisement

একটি বেসরকারি ঋণ সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন মিথিলেশ মেহতা নামের এক কৃষক ৷ হাজারিবাগের বারিয়ানাথের বাসিন্দা মিথিলেশ মেহতা ৷ জানা গিয়েছে, ট্রাক্টর কেনার জন্যই সংস্থাটি থেকে ঋণ নেন মিথিলেশ ৷

বৃহস্পতিবার একটি মেসেজ আসে মিথিলেশের ফোনে ৷ মেসেজে বকেয়া ১ লক্ষ ৩০ হাজার টাকা শোধ করার কথা বলা হয় ৷

advertisement

আরও পড়ুন : ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে বহুতল থেকে ঝাঁপ, আত্মঘাতী ২৮ বছরের যুবতী

মেসেজটি পেয়েই বাড়ির দিকে রওনা দেন তিনি  ৷ কিন্তু  মিথিলেশ বাড়ি ফিরে দেখেন,  তাঁর ট্রাক্টর নিয়ে চলে যাচ্ছেন এক রিকোভারি এজেন্ট ৷ রিকোভারি এজেন্টকে আটকাতে ট্রাক্টরের পেছনে ধাওয়া করেন মিথিলেশের ২৭ বছরের অন্তসত্ত্বা কন্যা ৷ দৌড়াতে দৌড়াতে ট্রাক্টরটির সামনে চলে আসে মিথিলেশের মেয়ে ৷  তারপরেই ,  তাঁর মাথার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন ওই রিকোভারি এজেন্ট ৷ এই হাড় কাঁপানো ঘটনায় তাজ্জব দেশ ৷

advertisement

আরও পড়ুন : স্বামী, পুরুষ নন মহিলা! ৮ বছর পরে স্বামীর আসল পরিচয় জানতে পারলেন স্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

রিকোভারি এজেন্ট ও সংস্থার মালিক সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত মহিলার পরিবার ৷ মিথিলেশের পরিবারের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ঋণের অনাদায়ের প্রতিশোধ, অন্তঃসত্ত্বা মহিলার মাথা ট্রাক্টর দিয়ে পিষে দিল আদায়কারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল