TRENDING:

Rajasthan Blast: ভয়াবহ বিস্ফোরণ কারখানায়! মুহূর্তে ঝলসে মৃত্যু ৮ জনের! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Last Updated:

Rajasthan Blast: প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটজন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: রাজস্থানের রাসায়ানিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু কমপক্ষে আটজনের। রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। এরপরই গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। সোমবার সকালে ভিওয়াড়ি এলাকায় একটি কারখানায় পরপর কয়েকটি বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
ভয়াবহ বিস্ফোরণ
ভয়াবহ বিস্ফোরণ
advertisement

ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটজন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই কারখানায়। এরপর পরপর তিন থেকে চারটি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ বহু দূর পর্যন্ত শোনা যায় এবং মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র খরচে দেখে আসুন নাইজেরিয়ানদের ব্যালেন্স ড্যান্স, অশোকনগরে গেলেই মিলবে সুযোগ
আরও দেখুন

নিরাপত্তার স্বার্থে এরপর আশপাশের অন্যান্য কারখানাগুলিকেও বন্ধ করে দেওয়া হয়৷ এলাকার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয় বলে দমকল সূত্রে খবর। এরপর কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু ততক্ষণে কারখানার ভিতরে থাকা সাতজনের মৃত্যু হয়েছে ৷ প্রাথমিকভাবে ভিতরে কেউ আটকে ছিল বলে দমকলের কাছে কোনও তথ্যই ছিল না৷ পরে আগুন নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা কারখানার ভিতরে যখন প্রবেশ করে দগ্ধ অবস্থায় সাতটি দেহ উদ্ধার করেন৷ ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন দমকলকর্মীরাও। খবর পেয়ে ভিওয়াদি পুলিশের শীর্ষ আধিকারিক এবং জেলা প্রশাসনের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Blast: ভয়াবহ বিস্ফোরণ কারখানায়! মুহূর্তে ঝলসে মৃত্যু ৮ জনের! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল