TRENDING:

Bank Loan: লোনের টাকা মেটাতে পারেননি স্বামী, স্ত্রীকে ডেকে নিয়ে কী করল ব্যাঙ্ক? ছুটে এল পুলিশ

Last Updated:

পূজা বর্মা নামে ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী একটি গ্রুপ লোনের কিস্তির টাকা নির্দিষ্ট সময়ে বেসরকারি ব্যাঙ্কে জমা দিতে পারেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বামী লোনের ইএমআই মেটাতে পারেননি৷ তাই ঘণ্টার পর ঘণ্টা ব্যাঙ্কে জোর করে আটকে রাখা হল স্ত্রীকে৷ এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের ঝাঁসিতে৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

পূজা বর্মা নামে ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী একটি গ্রুপ লোনের কিস্তির টাকা নির্দিষ্ট সময়ে বেসরকারি ব্যাঙ্কে জমা দিতে পারেননি৷ সেই কারণেই ব্যাঙ্কের কয়েকজন কর্মী তাঁকে জোর করে ব্যাঙ্কের ভিতরে আটকে রাখেন৷ এর পর স্ত্রীকে উদ্ধার করতে পুলিশ ইমার্জেন্সি নম্বর ১১২-তে ফোন করেন ওই মহিলার স্বামী রবীন্দ্র বর্মা৷ তার পর পুলিশ এসে ওই মহিলাকে ব্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার করে৷ মহিলার স্বামী অভিযোগ করেন, যতক্ষণ না পর্যন্ত তিনি কিস্তির টাকা মেটাবেন, ততক্ষণ পর্যন্ত তাঁর স্ত্রীকে ব্যাঙ্ক থেকে ছাড়া হবে না বলেও হুমকি দেওয়া হয়৷

advertisement

এই অভিযোগ পেয়েই ওই ব্যাঙ্কে হাজির হয় পুলিশের একটি দল৷ কিন্তু পুলিশ এসেছে বুঝতে পেরেই ওই মহিলাকে ব্যাঙ্ক থেকে ছেড়ে দেওয়া হয়৷

ওই মহিলার স্বামীর অভিযোগ, দুপুর ১২টা থেকে তাঁর স্ত্রীকে ব্যাঙ্কে আটকে রাখা হয়৷ তিনি বার বার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও কথাই শুনতে রাজি হয়নি৷ এর পর বাধ্য হয়েই তিনি পুলিশের কাছে সাহায্য চান৷

advertisement

ওই মহিলার দাবি, তিনি ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকার একটি পার্সোনাল লোন নিয়েছিলেন৷ যার প্রতি মাসের কিস্তি ছিল ২১২০ টাকা৷ মহিলার দাবি তিনি ১১টি কিস্তি মিটিয়েও দিয়েছেন৷ কিন্তু ব্যাঙ্কের খাতায় মাত্র ৮টি কিস্তি দেওয়ার কথা লেখা রয়েছে৷ ব্যাঙ্কের দুই এজেন্ট কিস্তির টাকা ঠিক মতো জমা দেননি বলেও অভিযোগ করেন ওই মহিলা৷ গত ২৮ তারিখ ওই ব্যাঙ্কের এক এজেন্ট তাঁদের বাড়িতে এসে কিস্তির টাকা চান৷ ওই মহিলার দাবি, টাকা দিতে না পারায় তাঁকে এবং তাঁর স্বামীকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ ব্যাঙ্কের ম্যানেজারের দাবি, গত সাত মাসের মধ্যে একটিও কিস্তির টাকা মেটাননি ওই মহিলা৷ সেই কারণেই তাঁদের ব্যাঙ্কে ডাকা হয়েছিল৷ তবে কোনওরকম জোরাজুরি করা হয়নি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bank Loan: লোনের টাকা মেটাতে পারেননি স্বামী, স্ত্রীকে ডেকে নিয়ে কী করল ব্যাঙ্ক? ছুটে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল