TRENDING:

নতুন বছরে বাড়ল পেট্রোল-ডিজেল ও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম

Last Updated:

নতুন বছরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ৷ পাশাপাশি বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ও কেরোসিনের দাম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন বছরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ৷ পাশাপাশি বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ও কেরোসিনের দাম  ৷
advertisement

পেট্রোলের দাম বাড়ল লিটারে ১.২৯ টাকা ৷ ডিজেলের দাম বাড়ল ৯৭ পয়সা ৷ রবিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর করা হল ৷

রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ২টাকা ৷ এর জেরে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ৪৩২.৭১ টাকা থেকে বেড়ে দাঁড়ল ৪৩৪.৭১ টাকা ৷  এই নিয়ে গত সাত মাসে ৮ বার দাম বাড়ল রান্নার গ্যাসের ৷

advertisement

জুলাই মাসে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রান্নার গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া হবে ৷ এর জন্য প্রত্যেক মাসে ২ টাকা করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কেরোসিনের দাম বেড়েছে ২৬ পয়সা ৷ অথার্ৎ কলকাতায় এক লিটার কেরোসিনের দাম হল লিটার প্রতি ১৯.৪৩ পয়সা ৷

বিমানের জ্বালানির দামও ৮.৬ শতাংশ বাড়ানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ প্রতি মাসের ১ ও ১৬ তারিখ পেট্রল, ডিজেলের দাম খতিয়ে দেখে। মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বাড়াও পেট্রলের দামবৃদ্ধির কারণ বলে তেল সংস্থাগুলি জানিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন বছরে বাড়ল পেট্রোল-ডিজেল ও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল