TRENDING:

Pune Flat Case Mystery: ডেলিভারি এজেন্ট নয়, ফ্ল্যাটে এসেছিল নিজের পুরুষ বন্ধু! সেলফিও নিজেই তোলেন তরুণী, পুণে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণের অভিজাৎ আবাসনের ফ্ল্যাটে এক তরুণীর ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ পেশায় আইটি কর্মী ওই তরুণীর অভিযোগ ছিল, ডেলিভারি এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক জোর করে তাঁর ফ্ল্যাটে ঢুকে তাঁকে ধর্ষণ করে৷ এমন কি, অভিযুক্ত যুবক তাঁর মোবাইলে সেলফি তুলে হুমকি মেসেজ লিখে যায় বলেও অভিযোগ করেন তরুণী৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছ, যে যুবকের বিরুদ্ধে ২২ বছর বয়সি তরুণী এই অভিযোগ করেছেন তিনি আসলে ওই তরুণীরই বন্ধু এবং তাঁরা পরস্পরকে প্রায় বছর দুয়েক ধরে চিনতেন৷ শুধু তাই নয়, ওই তরুণী নিজেই মোবাইলে ওই যুবকের সঙ্গে সেলফি তুলে পরে সেটি এডিট করে হুমকি মেসেজ লিখে পুলিশকে দেখিয়েছিলেন বলেও দাবি করেছেন পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার৷

advertisement

প্রাথমিক ভাবে তরুণী অভিযোগ করেছিলেন, বুধবার সন্ধ্যায় ডেলিভারি এজেন্ট হিসেবে তাঁর ফ্ল্যাটের দরজায় আসেন এক যুবক৷ তিনি দরজা খুলতেই জোর করে ভিতরে ঢুকে ওই যুবক তাঁকে ধর্ষণ করে৷ নির্যাতনের সময় তিনি সংজ্ঞাহীন হয়ে যান বলে দাবি করেন তরুণী৷ তিনি আরও দাবি করেন, ধর্ষণের পর তাঁর মোবাইলে ওই যুবক একটি সেলফি তোলে৷ তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ফের তাঁর ফ্ল্যাটে আসার হুমকি মেসেজ লিখে যায় ওই যুবক৷ তরুণীর দাবি ছিল, জ্ঞান ফিরলে তিনি দেখেন, ওই যুবক পালিয়ে গিয়েছেন৷

advertisement

কিন্তু পুলিশি তদন্তে সম্পূর্ণ উল্টো তথ্য উঠে আসে৷ জানা যায়, অভিযুক্ত ওই যুবক অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তরুণীর দীর্ঘদিনের বন্ধু৷ ওই সেলফিও তরুণী নিজেই তুলেছিলেন৷ তাতে যুবকের মুখ স্পষ্ট ছিল৷ পরে নিজেই সেই ছবিতে কারসাজি করে যুবকের মুখ অর্ধেক বাদ দিয়ে দেন ওই তরুণী৷ তার পর সেই ছবি সঙ্গে হুমকি মেসেজ লেখেন তিনি৷ এমন কি, তাঁকে কেমিক্যাল স্প্রে করে সংজ্ঞাহীন করার যে অভিযোগ তরুণী করেছিলেন, তারও কোনও প্রমাণ পায়নি পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

ফলে গোটা ঘটনায় তরুণীর ভূমিকা নিয়েই এবার সংশয়ী পুলিশ৷ কেন তরুণী পুলিশকে মিথ্যে তথ্য দিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ ওই তরুণী এবং যুবককে জিজ্ঞাসাবাদ চলছে৷ তরুণীকে সত্যিই ধর্ষণ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pune Flat Case Mystery: ডেলিভারি এজেন্ট নয়, ফ্ল্যাটে এসেছিল নিজের পুরুষ বন্ধু! সেলফিও নিজেই তোলেন তরুণী, পুণে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল