TRENDING:

PM Modi: ‘লাখপতি দিদি থেকে কৃষি’! ‘সেবাতীর্থে’ বসে প্রথম দিনেই একগুচ্ছ ফাইলে সই মোদির

Last Updated:

PM Modi: নতুন কার্যালয়ে কাজের প্রথম দিনেই মূলত নারী, যুবসমাজ এবং সমাজের ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণমূলক একাধিক গুরুত্বপূর্ণ স্বাক্ষর প্রধানমন্ত্রীর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ঠিকানা বদল প্রধানমন্ত্রীর কার্যালয়ের৷ ৭৯ বছরের পুরনো ঐতিহাসিক সাউথ ব্লকে আর থাকছে না ‘প্রাইম মিনিস্টার্স অফিস’৷ সেন্ট্রাল ভিস্তায় তিনটি ভবনবিশিষ্ট একটি নুতন কমপ্লেক্সে এ বার থেকে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের কাজ। এই নয়া কমপ্লেক্সের নাম ‘সেবাতীর্থ’৷ শুক্রবার ‘সেবাতীর্থের’ নতুন কার্যালয়ে বসে শুরুতেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
‘লাখপতি দিদি থেকে কৃষি’! ‘সেবাতীর্থে’ বসে প্রথম দিনেই একগুচ্ছ ফাইলে সই মোদির
‘লাখপতি দিদি থেকে কৃষি’! ‘সেবাতীর্থে’ বসে প্রথম দিনেই একগুচ্ছ ফাইলে সই মোদির
advertisement

নতুন কার্যালয়ে কাজের প্রথম দিনেই মূলত নারী, যুবসমাজ এবং সমাজের ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণমূলক একাধিক গুরুত্বপূর্ণ স্বাক্ষর প্রধানমন্ত্রীর৷

আরও পড়ুন: ৮ বছরের প্রেম…শিক্ষকতা করতে গিয়ে ছাত্রীর সম্পর্ক, বিয়ে! এখনও কাঁপাচ্ছেন বলিউড, চিনতে পারছেন অভিনেতাকে?

‘পি এম রাহাত’

প্রধানমন্ত্রী ‘পি এম রাহাত (PM RAHAT)’ প্রকল্প চালুর অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের অধীনে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন। উদ্দেশ্য একটাই—অবিলম্বে চিকিৎসার অভাবে যেন কোনও প্রাণহানি না ঘটে।

advertisement

‘লখপতি দিদি’-তে বিশেষ নজর

নারী স্বনির্ভরতার লক্ষ্যে ‘লখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্য বাড়িয়ে ৬ কোটি করা হয়েছে, যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে মার্চ ২০২৯ পর্যন্ত। উল্লেখ্য, নির্ধারিত সময়সীমা মার্চ ২০২৭-এর এক বছরেরও বেশি আগে ৩ কোটি ‘লখপতি দিদি’ তৈরির লক্ষ্য পূরণ হয়েছে।

advertisement

আরও পড়ুন: শক্তিশালী সূর্য-বুধের মহামিলন! বুধাদিত্য যোগে সোনায় সোহাগা ৫ রাশির কপাল, হাতে আসবে প্রচুর টাকা, কেরিয়ারেও বড় প্রোমোশন

কৃষি পরিকাঠামো তহবিল বৃদ্ধি

দেশের কৃষি ভ্যালু চেইনকে আরও শক্তিশালী করতে কৃষি পরিকাঠামো তহবিলের বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা করা হয়েছে। এর ফলে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিপণন ব্যবস্থায় বড়সড় উন্নয়নের আশা করা হচ্ছে।

advertisement

স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস (Startup India Fund of Funds 2.0) অনুমোদন

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহ দিতে ‘Startup India Fund of Funds 2.0’-এর জন্য ১০,০০০ কোটি টাকার কর্পাস অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ডিপ টেক, প্রারম্ভিক পর্যায়ের স্টার্টআপ, উন্নত উৎপাদন ও ব্রেকথ্রু প্রযুক্তি খাতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: ‘লাখপতি দিদি থেকে কৃষি’! ‘সেবাতীর্থে’ বসে প্রথম দিনেই একগুচ্ছ ফাইলে সই মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল