TRENDING:

শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, জেনে নিন কী সুবিধা পাবেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ২৫ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে মোদির প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা । এই যোজনার আওতায় লাভবান হতে চলেছে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল । নীতি আয়োগের সূত্র অনুযায়ী ১৫ হাজারের বেশি সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় আসার ইচ্ছে প্রকাশ করেছে ।
advertisement

২৩ সেপ্টেম্বর এই প্রকল্পের উদ্বোধন করবেন মোদি ও এই খাতে কেন্দ্রের খরচ হয়েছে প্রায় ৩,৫০০ কোটি টাকা । শহরের পাশাপাশি শহরতলির হাসপাতালগুলিতে উন্নতমানের পরিকাঠামো গড়ে তোলার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে ।

আরও পড়ুন:  মহাজোটে ধাক্কা, ছত্তিশগড় নির্বাচনের আগে কংগ্রেস বহিষ্কৃত নেতার সঙ্গে জোট বাঁধলেন মায়াবতী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

এই প্রকল্পে বার্ষিক প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা দেওয়া হবে । এই সুবিধা পাবেন প্রায় ১কোটিরও বেশি আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার । জনসংখ্যাত্র প্রায় ৪০ শতাংশই এই স্কিমের আওতায় আসবেন । ৬০ শতাংশ খরচ দেবে কেন্দ্র ও বাকি অর্থসরবরাহ করবে সংশ্লিষ্ট রাজ্যগুলি ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, জেনে নিন কী সুবিধা পাবেন