TRENDING:

PNG: দেশের কোন কোন শহরে রয়েছে পাইপে রান্নার গ্যাস সরবরাহের সুবিধা, কী অবস্থা বাংলায়? দেখুন তালিকা

Last Updated:

যাঁরা পিএনজি গ্যাস সংযোগের জন্য আবেদন করতে চান, তাঁরা সংশ্লিষ্ট এলাকায় যে সংস্থা পিএনজি সরবরাহ করে, তাদের ওয়েবসাইটে গিয়ে ওই এলাকায় সংযোগ পাওয়া যাবে কি না, তা দেখে নিতে পারেন৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যে সমস্ত এলাকায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের (পিএনজি) ব্যবস্থা রয়েছে, সেখানে বাধ্যতামূলক ভাবে পিএনজি ব্যবহার করতে হবে গ্রাহকদের৷ তা না হলে তিন মাসের মধ্যে এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে বুধবারই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক৷
গ্যাস সিলিন্ডারের বদলে পাইপে রান্নার গ্যাস সরবরাহে জোর কেন্দ্রের৷
গ্যাস সিলিন্ডারের বদলে পাইপে রান্নার গ্যাস সরবরাহে জোর কেন্দ্রের৷
advertisement

এই নির্দেশিকার মাধ্যমে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সমবণ্টনই নিশ্চিত করতে চাইছে৷ কারণ পিএনজি সরবরাহের ব্যবস্থা যেখানে রয়েছে, সেখানে ১০০ শতাংশ গ্রাহক এই পরিষেবা নিলে যে এলাকায় পিএনজি পরিষেবা নেই সেখানে গ্যাসের সিলিন্ডারের জোগান বৃদ্ধি করা যাবে৷ পিএনজি-তে যেহেতু নিরন্তর পাইপের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়, তাই তা ব্যবহারও গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক সুবিধাজনক৷

advertisement

ভারতের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) নেটওয়ার্ক ৭৮৪টি জেলায় ছড়িয়ে রয়েছে৷ যার অর্থ, দেশের মূল ভূখণ্ডের গোটাটাই সিজিডি-র আওতায় রয়েছে৷ এই নেটওয়ার্কটি ৩০৭টি ভৌগলিক এলাকা অথবা জিএ-এর মাধ্যমে পরিচালিত হয়৷ অর্থাৎ এই ৩০৭টি জিএ-তে পিএনজি সার্কিট রয়েছে৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সহ দেশের কোন কোন এলাকাগুলি এই পিএনজি সার্কিটের মধ্যে পড়ে৷

advertisement

রাজ্যের নাম মূল যে শহরগুলিতে পিএনজি সরবরাহ রয়েছে কভারেজ স্ট্যাটাস কোন ধরনের পিএনজি পরিষেবা
গুজরাত আহমেদাবাদ, সুরাত, বরোদা, রাজকোট Highly mature Household (very high)
মহারাষ্ট্র মুম্বই, থানে, নভি মুম্বই, পুণে, নাগপুর Highly mature (metros), expanding in others

Household (high in metros)

Industrial (high)

দিল্লি দিল্লি এনসিআর Highly mature

Household (very high)

Industrial/Commercial (high)

উত্তর প্রদেশ নয়ডা, গাজিয়াবাদ, কানপুর, লখনউ, বারাণসী Well established

Household (medium–high)

Industrial (high)

হরিয়ানা গুরুগ্রাম, ফরিদাবাদ, পানীপথ Well established

Household (medium–high)

Industrial (high)

পঞ্জাব লুধিয়ানা, অমৃতসর, জলন্ধর Moderate

Household (medium)

Industrial (high)

রাজস্থান জয়পুর, উদয়পুর, কোটা, যোধপুুর Expanding statewide

Household (medium)

Industrial (medium–high)

মধ্যপ্রদেশ ইনদওর, ভোপাল, গ্বালিয়র Early to moderate

Household (low–medium)

Industrial (medium)

তামিলনাড়ু চেন্নাই, কোয়েম্বাটোর, সালেম, মাদুরাই Expanding fast

Household (medium)

Industrial (high)

কর্ণাটক বেঙ্গালুরু,মাইসুরু Moderate, growing

Household (medium)

Industrial (high)

তেলঙ্গনা হায়দ্রাবাদ Moderate

Household (medium)

Industrial (high)

অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া Moderate, expanding

Household (low–medium)

Industrial (high)

পশ্চিমবঙ্গ কলকাতা, হাওড়া, দুর্গাপুর Developing

Household (low–medium)

Industrial (medium)

বিহার পটনা, গয়া, বেগুসরাই Early-stage expansion

Household (low)

Industrial (medium)

ঝাড়খণ্ড রাঁচি, জামশেদপুর, ধানবাদ Early-stage expansion

Household (low)

Industrial (medium)

ওড়িশা ভুবনেশ্বর, কটক, আঙ্গুল Rapid expansion phase

Household (low–medium)

Industrial (growing fast)

অসম গুয়াহাটি Nascent

Household (very limited)

Industrial (limited)

ত্রিপুরা আগরতলা Nascent

Household (very limited)

Industrial (limited)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

অধিকাংশ টায়ার-১ শহরেই এখন পিএনজি সংযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ তাই টায়ার-২ এবং টায়ার-৩ শহরগুলিতে পিএনজি পরিষেবা কীভাবে দেওয়া যায়, তার উপরেই জোর দেওয়া হচ্ছে৷ জাতীয় গ্যাস গ্রিডে যে এলাকাগুলি সংযুক্ত ছিল না, মূলত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের সেই অঞ্চলগুলিকে যুক্ত করার উপরে জোর দেওয়া হচ্ছে৷ এই তালিকায় যেমন তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের বহু জেলা রয়েছে, সেরকমই অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের যে এলাকাগুলিতে পিএনজি সরবরাহের ব্যবস্থা গড়ে ওঠেনি, সেগুলিও রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PNG: দেশের কোন কোন শহরে রয়েছে পাইপে রান্নার গ্যাস সরবরাহের সুবিধা, কী অবস্থা বাংলায়? দেখুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল