TRENDING:

Pay tm: চাকরি থাকবে তো? দুশ্চিন্তায় চরম সিদ্ধান্ত নিলেন পেটিএমের কর্মী

Last Updated:

গত বেশ কিছু দিন ধরেই পেটিএম সংস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ কারণ আগামী ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দোর: চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা৷ শুধুমাত্র এই আশঙ্কা থেকেই নিজের জীবন শেষ করে দিলেন পেটিএমের ৩৫ বছর বয়সি এক কর্মী৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গত বেশ কিছু দিন ধরেই পেটিএম সংস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ কারণ আগামী ১৫ মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এই পরিস্থিতিতে পেটিএম ব্যবহারকারীরা তো বটেই, সংস্থার কর্মীরাও পেটিএমের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন৷ চাকরি থাকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ইন্দোরের বাসিন্দা গৌরব গুপ্ত নামে পেটিএমের ওই কর্মীও৷ সেই মানসিক চাপ থেকেই সম্ভবত আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি৷

advertisement

আরও পড়ুন: কেন্দ্রের সিদ্ধান্তে ফের আগুন হবে পেঁয়াজের দাম? নাসিক মুখ ফেরালেও ভরসা এখন নদিয়া

পুলিশ জানিয়েছে, রবিবার গৌরবের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ স্থানীয় থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি সংস্থা বন্ধ হয়ে গিয়ে তিনি কর্মহীন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কায় ছিলেন পেটিএমের ওই কর্মী৷ আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ৷ পেটিএমের পক্ষ থেকে অবশ্য আগেই দাবি করা হয়েছে, পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলেও সংস্থার ইউপিআই পরিষেবা আগের মতোই চালু থাকবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pay tm: চাকরি থাকবে তো? দুশ্চিন্তায় চরম সিদ্ধান্ত নিলেন পেটিএমের কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল