উৎসবের প্রস্তুতি পরিকল্পনার অংশ হিসেবে, ভারতীয় রেলওয়ে ভ্রমণের সময় অতিরিক্ত ভিড় সামলাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে মোট ১২৮টি ট্রিপের জন্য ১৪ জোড়া হোলি স্পেশাল ট্রেন চালাবে। এই স্পেশালপরিষেবাগুলি নিয়মিত ট্রেন চলাচলের পরিপূরক হবে এবং অতিরিক্ত ক্ষমতাপ্রদান করবে, যার ফলে সমগ্র এলাকার গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতকারী যাত্রীরা অনেক উপকৃত হবেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন সমস্ত প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে উৎসবের প্রত্যাশিত ভিড় সামলাতে ব্যাপকভাবে প্রস্তুত এবং বর্ধিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: খামেনেইয়ের মৃত্যু, ইরানে এবার ক্ষমতায় আমেরিকার প্রিয়পাত্র? কে এই রেজা পহেলভি? পরিচয়েই বিরাট চমক
যাত্রী আসা-যাওয়া দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য প্রধান স্টেশনগুলিতে বিশেষ হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে, যেখানে রিয়েল-টাইম যাত্রী তথ্য ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যকর টয়লেট, পর্যাপ্ত আসন এবং আরাম নিশ্চিত করার জন্য উপযুক্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে। উন্নত সুরক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য ২৪ ঘণ্টাই অতিরিক্ত আরপিএফ, জিআরপি এবং কমার্শিয়াল স্টাফদেরকে মোতায়েন করা হয়েছে। ভিড়ভাড় কম করতে এবং যাত্রীদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করার জন্য ভিড় ব্যবস্থাপনা, নিয়ন্ত্রিত প্রবেশপথ এবং প্ল্যাটফর্ম এবং হাঁটার জায়গাগুলো ধাবাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রযুক্তিগত সহায়তা এই প্রস্তুতি প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। রিয়েল-টাইম সিসিটিভি নজরদারি, সংবেদনশীল স্থানে ড্রোন পর্যবেক্ষণ, দ্রুত টিকিটিংয়ের জন্য স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, দ্রুত প্রতিক্রিয়ারজন্য সেগওয়ে স্কুটার এবং ডিভিশনাল অফিস এবং মুখ্য কার্যালয়ে ডেডিকেটেড ওয়ার রূম, ২৪×৭ অপারেশনাল তদারকি এবং যেকোনো আকস্মিক পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা জানাচ্ছেন, উৎসবের মরশুমে উচ্চমানের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য স্টেশনএবং ট্রেনগুলিতে তীব্র পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। অপারেটিং, কমার্শিয়াল, সিকিউরিটি এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে ঘনিষ্ঠসমন্বয়ের দ্বারা প্রস্তুতি পরিকল্পনাকে সহজেই বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে। সতর্কতা, সমন্বয় এবং প্যাসেঞ্জার-ফার্স্ট পরিষেবার উপর দৃঢ়মনোযোগ দিয়ে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে হোলি উৎসবের সময় একটি সুরক্ষিত এবং মনোরম ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
