TRENDING:

Assam TMC: অসমে 'একলা চলো নীতি', ১৭'র পর আরও ৭, অসম ভোটে দ্বিতীয় দফার প্রার্থী দিল তৃণমূল

Last Updated:

Assam TMC: অসম ভোটে ৫১ আসনে প্রার্থী দিতে চলেছে বাংলার শাসকদল। ২৪ জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রথমে ১৭ জন, তারপরেই আরও ৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস। রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে দল। বিবৃতি দিয়ে জানানো হয়েছে সাত আসনের সাত প্রার্থীর নাম।
মমতা ও অভিষেক (ফাইল ছবি)
মমতা ও অভিষেক (ফাইল ছবি)
advertisement

মান্ডিয়া-শেরাম আলি আহমেদ

হাজো-সুয়ালকুচি- রোজি আহমেদ

গোয়াহাটি সেন্ট্রাল- অভিজিৎ মজুমদার

চাবুয়া-লাহওয়াল- ইনুস কুমার

করিমগঞ্জ উত্তর- পরিমল রঞ্জন রায়

করিমগঞ্জ দক্ষিণ- আজিজ আহমেদ খান

মারিয়ানি- পরেশ বোড়া।

advertisement

সূত্রের খবর, অসম ভোটে ৫১ আসনে প্রার্থী দিতে চলেছে বাংলার শাসকদল। ইতিমধ্যে ২৪ আসনে প্রার্থী দিল এআইটিসি। এর আগে শনিবার ঘাসফুল শিবির ১৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। রবিবার ফের ৭ প্রার্থীর নাম ঘোষণা করা হল।

আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান? রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, কতদিন-কীভাবে আবেদন? রইল বিশদে

advertisement

উদংস্রি নারজারি (কোকরাঝাড়)

মোমিনুর ইসলাম (বিলাসিপাড়া)

কৌশিক রঞ্জন দাস (অভয়াপুরী)

কল্যাণী কলিতা (বাজালি)

রাজন চৌহান (গোরেস্বর)

হরে কৃষ্ণ ডেকা (মঙ্গলদৈ)

ফজিউর রহমান লস্কর (কাটিগড়া)

শাহজাহান লস্কর (সোনাই)

জিতেন নাগ (দিগবই)

দিলীপ মোরান (মুকুম)

advertisement

তাপস দাস (উধারবোন্দ)

বিশেষ চমক ছিল দুলু আহমেদ। অসম তৃণমূলের সহ-সভাপতির চামারিয়া থেকে ভোট লোড়ার কথা ছিল। তবে ওই কেন্দ্র থেকে প্রার্থী নাম প্রত্যাহার করা হয়েছে, সূত্রের খবর তেমনটাই। অসমে বাঙালি-সহ সকল স্তরের ভোটারদের দিকে নজর তৃণমূলের। ইতিমধ্যেই অসমে ১৮ জনের তারকা প্রচারকের তালিকা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ

advertisement

উল্লেখ্য, উত্তর-পূর্বের রাজ্য অসমে ‘একলা চলো’ নীতি নিয়ে ৫১টি আসনে প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিদায়ী অসম বিধানসভায় ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৪, অন্যদিকে তাদের জোটসঙ্গীদের মোট বিধায়ক সংখ্যা ১৯। এর মধ্যে এজিপি-র ৯ জন, ইউপিপিএল-এর ৭ জন এবং বিপিএফ-এর ৩ জন বিধায়ক।

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

বিরোধী শিবিরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২৬, এআইইউডিএফ-এর সদস্য সংখ্যা ১৫ এবং সিপিআই(এম)-এর বিধায়ক সংখ্যা ১। এছাড়া একজন নির্দল বিধায়কও রয়েছেন। ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভার নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে, ভোট গণনা ৪ মে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assam TMC: অসমে 'একলা চলো নীতি', ১৭'র পর আরও ৭, অসম ভোটে দ্বিতীয় দফার প্রার্থী দিল তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল